আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজায় ৩৭ দিনে ৬০টি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: হামাস হামলার বদলা নিতে গাজাজুড়ে হত্যালীলা সংগঠিত করে চলেছে ইজরায়েলি ঘাতক বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতপুষ্ঠ ইজরায়েলি জল্লাদদের হাত থেকে রেহাই মিলছে না ধর্মীয় স্থানেরও।

সোমবার ফিলিস্তিনি সংবাদমাধ্যম ‘ওয়াফা নিউজ এজেন্সি’ জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করার পরে সোমবার পর্যন্ত ৬০টিরও বেশি মসজিদ গুড়িয়ে দিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। গাজায় ধর্ম মন্ত্রকের দফতরে হামলা চালিয়ে কোরান আর্কাইভ বিভাগও ধ্বংস করে দিয়েছে। অথচ আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, যুদ্ধ চলাকালীন সময়েও প্রার্থনা বা উপাসনার জায়গাগুলোতে হামলা চালানো যায় না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পাশে থাকায় ওই নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চলছে বেঞ্জামিন নেতানিয়াহুর জল্লাদ বাহিনী।

শুধু যে ইজরায়েলি সেনারা ৬০টি মসজিদ ও গির্জা গুঁড়িয়ে দিয়েছে, তাই নয়। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালেও হামলা চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত ইজরায়েলি জল্লাদ বাহিনীর হামলায় প্রায় ১১ হাজার ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ শতাংশই শিশু। অধিকাংশ হাসপাতালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হওয়ার কারণে গত শুক্রবার থেকে ইজরায়েলি হামলায় নিহতদের তথ্য পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন গাজা স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। অন্যদিকে জাতিসঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে ‘গাজায় ইজরায়েলি জল্লাদ বাহিনীর হামলায় প্রতিদিন কমপক্ষে ৩২০ জন ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন।‘

 

Published by:

Share Link:

More Releted News:

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ