গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১১ ফিলিস্তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের প্রচ্ছন্ন মদতে অমানবিকতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। মঙ্গলবার ত্রাণ নিতে ইজরায়েলি জল্লাদদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ১১ ফিলিস্তিনি। গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের আল শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার নিন্দায় ফের ঝড় উঠেছে। যদিও ভ্রুক্ষেপ নেই ইজরায়েলি বাহিনীর।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, ত্রাণ ও খাদ্যের অভাবে গত কয়েক মাস ধরেই অনাহারে থাকতে হচ্ছে গাজার বাসিন্দারা। ইজরায়েলি বাধায় একাধিক দাতব্য সংস্থা গাজায় ত্রাণ কার্য পরিচালনা করতে পারছে না। মঙ্গলবার সকালে গাজার উত্তরাঞ্চলের একটি ত্রাণ শিবির থেকে খাদ্য সংগ্রহে হাজির হয়েছিলেন অভুক্ত থাকা ফিলিস্তিনিরা। তখনই তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ইজরায়েলি বাহিনী। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় অনেকের শরীর। ঘটনাস্থলেই ৯ জন মারা যান। গুলিবিদ্ধ হন আরও অনেকে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসাধীন অবস্থায় দুজন মৃত্যুর কোলে ঢলে পড়েন।’ গত ২৯ ফেব্রুয়ারি  গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে  আল-নাবলুসি গোলচত্বরে ত্রাণের জন্য অপেক্ষারত নিরীহ ফিলিস্তিনিদের উপরে হামলা চালায় ইজরায়েলের ঘাতক বাহিনী। নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। ওই বর্বরোচিত হামলায় প্রাণ হারান ১১২ জন। গুরুতর জখম হন আরও ছয় শতাধিক ফিলিস্তনি। ইজরায়েলি বাহিনীর ওই হামলাকে ‘ফ্লাওয়ার ম্যাসাকার হিসাবে আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় গাজার খান ইউনিস ও রাফায় ইজরায়েলের বিমান হামলায় আরও ৭২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।  গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলের চালানো হামলায় এখনও পর্যন্ত ৩১ হাজার ১৮৪ জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৮৮৯ জনে।  

 

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ