এই মুহূর্তে

গ্রেফতারি থেকে ফের রক্ষাকবচ পেলেন ইমরান খান

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সন্ত্রাসবাদ বিরোধী মামলায় ফের স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দিল ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালত (Islamabad anti-terrorism court)। বৃহস্পতিবার বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান (ATC Judge Raja Jawad Abbas Hassan) প্রাক্তন প্রধানমন্ত্রীর (Imran Khan) অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি ইমরান খানকে এক লক্ষ টাকার বন্ডও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নিজের ঘনিষ্ঠ শাহবাজ গিলকে জামিন না দেওয়ায় ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন  প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতা ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে। ওই অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় যে কোনও মুহুর্তে ইমরান খানকে (Imran Khan) গ্রেফতার করা হবে বলে হুঙ্কার ছেড়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ (Pakistan Home Minister Rana Sanaullaha)। ওই হুঙ্কারের পরেই গ্রেফতারি থেকে রক্ষাকবচ পেতে ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালতের দ্বারস্থ হন প্রাক্তন প্রধানমন্ত্রী।

গত সপ্তাহেই ইমরান খানের গ্রেফতারির উপরে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিলেন সন্ত্রাস দমন আদালতের বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান। ১ সেপ্টেম্বর অর্থা‍ৎ আজ বৃহস্পতিবারই ওই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফলে এদিন সন্ত্রাস দমন আদালতের বিচারক কী নির্দেশ দেন, তার দিকে সবার নজর ছিল। মামলার শুনানি শেষে ইমরানের গ্রেফতারির উপরে আরও ১১ দিনের রক্ষাকবচ দেওয়ার কথা জানান বিচারক। এদিনের নির্দেশে অনেকটাই স্বস্তিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ