গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গ্রিসের এথেন্সের প্লাকা এলাকা। বিকট শব্দের পর মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে একটি দু’তলা আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। এখনও নিখোঁজ পাঁচজন। তাঁদের মধ্যে এক বয়স্ক দম্পতি এবং চার পর্যটক রয়েছেন বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস।

শুক্রবার কেন্দ্রীয় এথেন্সের প্লাকা এলাকায় ঘটনাটি ঘটে। অ্যাক্রোপলিস এবং জিউসের মন্দিরের কাছাকাছি হওয়ায় এই এলাকা পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিস্ফোরণের অভিঘাতে ভবনটি প্রায় সম্পূর্ণ ধসে যায়। আশেপাশের কয়েকটি বাড়ি, দোকান এবং গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর থেকেই ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের সন্ধানে প্রশিক্ষিত কুকুরও কাজে লাগানো হয়েছে। আজ শনিবার ভোরে ধ্বংসস্তূপ সরানোর সময় উদ্ধার হয় এক তরুণীর দেহ। তবে বিপজ্জনক পরিস্থিতির কারণে অত্যন্ত সতর্ক হয়ে উদ্ধারকাজ চালাতে হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি ফ্ল্যাটে থাকা বয়স্ক দম্পতির এখনও কোনও সন্ধান মেলেনি। পাশাপাশি অন্য একটি ফ্ল্যাটে থাকা চার পর্যটকও নিখোঁজ। পুলিশ জানিয়েছে, ওই চার পর্যটক কোন দেশের নাগরিক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখনও বিস্ফোরণের সঠিক কারণ স্পষ্ট নয়। ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এথেন্সের মেয়র হারিস দুকাসের বক্তব্য, বিস্ফোরণের সঙ্গে গ্যাস সরবরাহব্যবস্থার কোনো সম্পর্ক থাকতে পারে। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং কোনও একটি জায়গায় বড় ধরনের ভুল হয়ে থাকতে পারে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক