এই মুহূর্তে

ম্যান্ডেলার জিনিসপত্র নিলামে, বিরোধিতায় সরকার

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ব্যবহৃত জিনিস নিলামে তুলছেন তাঁর মেয়ে। তবে এই নিলাম প্রক্রিয়ায় সায় নেই দক্ষিণ অফ্রিকা সরকারের। সরকারের মতে, নেলসন ম্যান্ডেলার ব্যবহৃত পোশাক দেশের ঐতিহ্যের অংশ। তা দেশের বাইরে নেওয়া যাবে না।

নিলামে নেলসন ম্যান্ডেলার যে সব জিনিস বিক্রি হচ্ছে, তার মধ্যে রয়েছে ম্যান্ডেলার এক জোড়া শ্রবণযন্ত্র, পরিচয়পত্র, বিশ্বনেতাদের দেওয়া কিছু উপহার ও তাঁর কিছু পোশাক। তাঁর পোশাকের মধ্যে রয়েছে মাদিবা শার্ট নামে একটি জামা। ১৯৯৮ ও ২০০৩ সালে ম্যান্ডেলা যখন ব্রিটেনের রানির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন এই শার্ট পরেছিলেন।

দক্ষিণ আফ্রিকার ঐতিহ্য রক্ষাকারী সংস্থা সাউথ আফ্রিকান হেরিটেজ রিসোর্সেস এজেন্সির তরফে জানানো হয়েছে, ম্যান্ডেলার মেয়ে মাকাজিউয়ের নিলাম ঠেকাতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। দেশের ক্রীড়া ও ঐতিহ্যরক্ষাকারী বিষয়ক মন্ত্রী জি জি কোদোয়া জানান, নেলসন ম্যান্ডেলার জিনিসপত্র বিক্রি ঠেকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যের অংশ। আগামী প্রজন্ম যাতে ম্যান্ডেলার সম্পর্কে জানতে পারে, সেই কারণে তাঁর ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত রাখা অত্যন্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত মাসে প্রিটোরিয়ার উচ্চ আদালত থেকে ম্যান্ডেলার জিনিসপত্র বিক্রির অনুমতি দেন ম্যান্ডেলার মেয়ে। তবে আদালতের এই রায়ের বিরোধিতা করে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ