সাহিত্য কর্মের জন্য জার্মান শান্তি পুরস্কার পেলেন সালমান রুশদি

আগামী ২২ অক্টোবর ফ্রাঙ্কফুর্টে পুরস্কারটি গ্রহণ করবেন লেখক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাহিত্য কর্মের জন্য জার্মান শান্তি পুরস্কার পেলেন ‘মিডনাইটস চিলড্রেন’ ও ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইয়ের লেখক সালমান রুশদি। সোমাবার জার্মান বুক ট্রেডের বোর্ড অব ট্রাস্টিজ এই সংবাদ জানান। মূলত এই পুরস্কার দেয় ওই সংস্থা। আগামী ২২ অক্টোবর ফ্রাঙ্কফুর্টে পুরস্কারটি গ্রহণ করবেন লেখক।

জার্মান বুক ট্রেডের বোর্ড অব ট্রাস্টিজ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, অদম্য চেতনা, জীবনের প্রতিজ্ঞা ও অসাধারণ লেখনির মাধ্যমে বিশ্বকে সমৃদ্ধ করার জন্য সালমান রুশদিকে এই পুরস্কার দেওয়া হলো। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘১৯৮১ সালে সালমান রুশদির ‘মিডনাইটস চিলড্রেন’ প্রকাশিত হওয়ার পর তিনি অভিবাসন ও বৈশ্বিক রাজনীতির যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে আমরা বিস্মিত।’ প্রসঙ্গত ১৯৭৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ১৪টি উপন্যাস লিখেছেন।

উল্লেখ্য ১৯৮১ সালে প্রকাশিত উপন্যাস ‘মিডনাইট চিলড্রেন’ এর জন্য বুকার পুরষ্কার পান সালমান রুশদি। ১৯৮৮ সালে প্রকাশিত হওয়া তাঁর চতুর্থ বই ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশি বিতর্ক হয়। গত বছর আগস্টে নিউইয়র্কে এক অনুষ্ঠানে হামলার শিকার হন সালমান রুশদি। হামলার জেরে লেখকের একটি চোখ নষ্ট হয়ে যায়। এ ছাড়াও তাঁর একটি হাত কার্যত অক্ষম হয়ে পড়ে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম