নেপালে চলছে ভোটগণনা, একাধিক আসনে এগিয়ে বালেন্দ্র শাহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর জেন জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল নেপাল। বাধ্য হয়ে পতন হয়েছিল নেপালের কেপি শর্মা ওলির সরকারের। জেন জি বিক্ষোভের পর প্রথম নির্বাচন হয়েছে নেপালে। শুক্রবার শুরু হয়েছে গণনা। মসনদে কে বসতে চলেছেন? শেষ খবর পাওয়া পর্যন্ত কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বর্তমানে ২৩টি আসনে এগিয়ে রয়েছে। তরুণ সম্প্রদায়ের কাছে অত্যন্ত পছন্দের তিনি।

গত সেপ্টেম্বরের জেন জি বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা দিয়েছিল বালেনকে। নেপালের আর এক জনপ্রিয় টিভি তারকা রবি লামিছেনের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। র‍্যাপার থেকে মেয়র হয়েছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বালেন্দ্র শাহ। সূত্রের খবর, ঝাপা কেন্দ্র থেকে কেপি শর্মা ওলির বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করেছেন তিনি। 

গত বছর জেন জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল নেপাল। সেই সময় এই বালেন্দ্র শাহ তরুণ প্রজন্মকে সমর্থন ও উৎসাহিত করেছিলেন। তারপরেই বাধ্য হয়ে পতন হয়েছিল নেপালের কেপি শর্মা ওলির সরকারের। সেই সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকার গঠনের তাঁর ভূমিকা ছিল। জানা যাচ্ছে, ৩০টির বেশি আসনে এগিয়ে রেয়েছে বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। পাশাপাশি কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং গগন থাপার নেপালি কংগ্রেস তিনটি করে আসনে এগিয়ে রয়েছে। ফলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে বালেন্দ্র শাহ। 
সূত্রের খবর, ৬৫৪১ প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন। তারমধ্যে ৪০-র কম বয়সী প্রার্থী রয়েছেন হাজারের বেশি। ২৩ হাজারের বেশি বুথে ভোটাররা সকাল থেকে ভোট দিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষের বেশি। তারমধ্যে ১০ লক্ষ নতুন ভোটার রয়েছে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে এরা বড় ভূমিকা নিতে পারে। নেপালের প্রাক্তন ৬ প্রধানমন্ত্রীও এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন।  নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর ২৭৫ আসনের সদস্যদের বাছাই করতে জোড়া ব্যালটে ভোট হচ্ছে নেপালে। এর মধ্যে ১৬৫টিতে প্রত্যক্ষ এবং ১১০টিতে পরোক্ষ নির্বাচন হবে। গত বছর পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে বহু বিক্ষোভকারীর। সরকারহীন নেপালি অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। নতুন সরকার কার তৈরি হয়, সেদিকে তাকিয়ে সকলে। 

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

ফের মা হতে চলেছেন শাহরুখের নায়িকা মাহিরা, দ্বিতীয় বিয়ের তিন বছরের মাথায় দিলেন সুখবর

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু