একসঙ্গে বালুচিস্তানের ১২ জায়গায় হামলা বালোচ বিদ্রোহীদের, নিহত ১০ পাক সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তানের বালুচিস্তানে। বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বালুচ বিদ্রোহীরা । জানা গিয়েছে, বালুচ লিবারেশন আর্মি বালুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি শহরে একযোগে আক্রমণ শুরু করেছে, শুধু তাই নয় বেশ কয়েকটি পুলিশ স্টেশন এবং সরকারি ভবন দখল করেছে। বালোচ বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে নিজেদের পোস্ট থেকে পালাতে বাধ্য হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

শনিবার, বালোচ বিদ্রোহীরা, বিশেষ করে বালোচ লিবারেশন আর্মির (বিএলএ) জয়ন্দ গোষ্ঠী, “অপারেশন হেরোফ”-এর দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ব্যাপক আক্রমণ শুরু করেছে। বিদ্রোহী বেলুচরা বেশ কয়েকটি পুলিশ স্টেশন দখল করেছে। জানা গিয়েছে এই হামলায় এখন পর্যন্ত ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন, অন্যদিকে পাকিস্তান সরকার দাবি করেছে, ৫৮ জন জঙ্গি নিহত হয়েছে। জানা গিয়েছে বালোচ বিদ্রোহীরা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, সরকারি জায়গাকে লক্ষ্য করে হামলাগুলি চালিয়েছে। একসঙ্গে ১২টিরও বেশি জায়গায় আক্রমণ করা হয়।

আরও পড়ুনঃ বরাদ্দে অনুমোদন মেলেনি, মার্কিন মুলুকে ফের সরকারি কাজকর্মে ‘শাটডাউন’

একাধিক সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রাজধানী কোয়েটায় বিদ্রোহীরা একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আক্রমণ শুরু করে। সেই বিস্ফোরণের পরে দুই পক্ষের মধ্যে দু’ঘন্টা ধরে ভারী গুলিবর্ষণ চলতে থাকে। বেশ কয়েকটি বিস্ফোরণও ঘটে। একাধিক সূত্রে নানা খবর সামনে আসছে। একজন সাংবাদিকের মতে, সশস্ত্র ব্যক্তিরা বালুচিস্তানের বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে। মাস্তুংয়ে, বিদ্রোহীরা পুলিশ স্টেশন এবং শহর দখল করেছে। ৩০ জনেরও বেশি বন্দী পলাতক বলে খবর। গোয়াদরে হামলার খবর মিলেছে অন্যদিকে কালাতেও সংঘর্ষ চলছে।  

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান