বরাদ্দে অনুমোদন মেলেনি, মার্কিন মুলুকে ফের সরকারি কাজকর্মে ‘শাটডাউন’

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তিন মাসের ব্যবধানে ফের মার্কিন মুলুকে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল সরকারি কার্যক্রম। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় জমানায় চার মাসের মধ্যেই তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে সরকারি কার্যক্রম বন্ধ (শাটডাউন) হল। গত বছরের  অক্টোবরে একবার শাটডাউনে পড়েছিল দেশটি।

সংবাদ সংস্থা ‘আনাদোলু এজেন্সির’ প্রতিবেদন অনুযায়ী, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, যে কোনও বিল দেশটির সংসদের নিম্ন ও উচ্চ-উভয়পক্ষে পাস হওয়ার পর তা প্রেসিডেন্টের দফতরে যায়। সেখানে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর তা আইন হিসেবে কার্যকর হয়। কিন্তু সরকারি ক্ষেত্রগুলিতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময়মতো পাস না হওয়ায় শুরু হয়েছে নয়া জটিলতা। গতকাল শুক্রবার মধ্যরাতের সময়সীমার আগে সিনেটে একটি অর্থায়ন প্যাকেজ পাস হয়। তা কার্যকর করতে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অনুমোদন প্রয়োজন যা সোমবারের আগে পাওয়া যাচ্ছে না। ফলে সাময়িক শাটডাউন হয়েছে।

এদিকে কয়েক দিন আগে মিনোসেটা অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন অ্যালেক্স প্রিটি নামের এক মার্কিন নাগরিক। আর ওই ঘটনা নিয়ে শাসক দল রিপাবলিকান পার্টি এবং বিরোধী দলের মধ্যে জোর কাজিয়া শুরু হয়েছে। আমেরিকার সিনেটে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ হলেও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির এমপিদের সংখ্যা বেশি। বরাদ্দ বিলটি সিনেটে পাস হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সিনেটের বিরোধী দলীয় নেতা চাক শুমার বলেছেন, ট্রাম্প যদি স্বরাষ্ট্র মন্ত্রকের বর্ধিত বাজেট প্রত্যাহার না করেন- তাহলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিল কীভাবে পাস হয়, ‘দেখে নেবেন’। চলতি সপ্তাহের মধ্যেই এই ইস্যুতে রিপাবলিক ও ডেমোক্রেটিক পার্টির সমঝোতা হলে শাটডাউনের অবসান হবে।

 

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের