ভারতের সঙ্গে লড়তে পাকিস্তান-তুরস্ক-সৌদি সামিল হচ্ছে বাংলাদেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সামনেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বন্ধু প্রীতি বেড়েছে বাংলাদেশের। ভোটের পর পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের যোগদান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আন্তর্জাতিক মহলেও এই নিয়ে শুরু হয়েছে চর্চা। অনেকেই বলছেন ভারতের সঙ্গে লড়তেই বাংলাদেশ পাকিস্তান-তুরস্ক-সৌদির সাহায্য নিচ্ছে।

পাক সামরিক কর্তাদের আনাগোনা বেড়েছে বাংলাদেশে। কিছু যে একটা ঘটতে চলেছে সেই আন্দাজ মিলেছে আগেই। গত কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক হয়েছে। সেই সঙ্গেই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ও হয়েছে। সব মিলিয়ে পাকিস্তান-তুরস্ক-সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা বাড়ছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ অভিযানে খতম হয়েছে ১০০ পাকিস্তানি সেনা, দাবি সেনাপ্রধান দ্বিবেদির

২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক সমীকরণ বদলের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কে বদল হয়েছে পদ্মা পাড়ের দেশের। আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে।  তারই অংশ হিসেবে  এই কৌশলগত অংশীদারিত্বকে দেখা হচ্ছে। বিশ্লেষকদের অনেকে বলছেন নির্বাচনের পর গঠিত নতুন সরকার এই জোটে   যোগ দিলে তা দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে বদলে দিতে পারে।  পাকিস্তান-বাংলাদেশ-তুরস্ক এই তিন দেশ ভারতের ক্ষতি করতে মরিয়া।  ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এই সম্ভাব্য জোটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল । ওই চুক্তির মূল ধারায় বলা হয়, যেকোনো এক দেশের ওপর হামলা হলে সেই ঘটনাকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এটা অনেকটা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির আদলে তৈরি। এটা যদি হয় তাহলে প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক কিছু বদলে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে।  তুরস্কও এই জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছে। অনেকে বলছেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। তাঁরা সৌদি আরবের আর্থিক শক্তির সঙ্গে এই দুই সামরিক শক্তির সমন্বয় একটি অপরাজেয় ত্রিভুজ গঠন করতে পারে।  অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনী  পাকিস্তানের সৌদি-মডেলের প্রতিরক্ষা চুক্তির আদলে একটি খসড়া তৈরি করতে আগ্রহ  প্রকাশ করেছে।

বলা ভালো, ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক এখন আন্তর্জাতিক মহলে চর্চার কেন্দ্রে । ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরের সময় জেএফ-১৭ থান্ডার (JF-17 Thunder) যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এটি বাংলাদেশের ‘ফোর্সেস গোল ২০৩০’ লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে।  

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন