‘অপারেশন সিঁদুর’ অভিযানে খতম হয়েছে ১০০ পাকিস্তানি সেনা, দাবি সেনাপ্রধান দ্বিবেদির

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটিতে রক্ত ঝড়ালে ফল কতটা মারাত্মক হতে পারে তা হাড়ে হাড়ে বুঝেছে পাকিস্তান। ২০২৫ সালে বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরীর প্রাণ যাওয়ার পর ওপারেশন সিঁদুরে পাক জঙ্গি ঘাঁটি দেয় ভারতীয় সেনা। ভারতের হামলার কথা স্বীকার করেছে একাধিক পাক শীর্ষ কর্তা। এবার ভারতের সেনাপ্রধান উপেন্দ্র  দ্বিবেদি দাবি করেছেন ‘অপারেশন সিঁদুর’ অভিযানে খতম হয়েছে ১০০ পাকিস্তানি সেনা।

  সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি সোমবার  মানেকো সেন্টারে  বার্ষিক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন যে আন্তর্জাতিক সীমানা এবং  এলওসি বরাবর আটটি জঙ্গি শিবির রয়েছে যেখানে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সেনাবাহিনী তাদের উপর কড়া নজর রাখছে। যদি একটিও ভুল করা হয়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন সেনাপ্রধান। সন্ত্রাসবাদই কার্যক্রম নিয়ে সেনাপ্রধান পাকিস্তানকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদ দমনে ভারতের অভিযান  ‘অপারেশন সিঁদুর’-এর কথা। সেই সঙ্গেই জানিয়েছেন ভারতের অভিযানে শুধু সন্ত্রাসবাদীরা নয় মৃত্যু হয়েছে ১০০ জন পাক সেনারও। সেনাপ্রধান জানিয়েছেন অভিযান এখনও চলছে। ভবিষ্যতে পাকিস্তানের যেকোনো ভুলের কঠোর জবাব দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল তবে নিয়ন্ত্রণে রয়েছে।  

এদিন চিন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন,  উত্তর সীমান্তে (চিনের সাথে) পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। তিনি জানিয়েছেন পরিস্থিতি স্থিতিশীল, তবে সতর্কতা জারি রয়েছে। সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে।  সেনাপ্রধান এটাও জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং সরকারের সমন্বিত প্রচেষ্টার ফলে পরিস্থিতি উন্নত হয়েছে। মায়ানমারের নির্বাচন শেষ হওয়ার পর, ভারত ও মায়ানমারের সেনাবাহিনী আরও ভালোভাবে সহযোগিতা করতে সক্ষম হবে বলেও জানান তিনি। সামগ্রিকভাবে, উত্তর-পূর্বের পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন সেনাপ্রধান। 

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় সুখবর দিলেন নেইমার

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান