পাকিস্তানে জঙ্গিদের বাড়বাড়ন্তের জন্য আমেরিকাকে কাঠগগড়ায় তুললেন বেনজির পুত্র বিলওয়াল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের (pakistan) মাটিতে সন্ত্রাসবাদের বৃদ্ধির পিছনে দায় রয়েছে আমেরিকার (US)। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির কারণেই পাকিস্তানে জঙ্গিদের বাড়বাড়ন্ত। অপারেশন সিঁদুরের পর দেশের পক্ষ থেকে পরিস্থিতির কথা বলতে আমেরিকায় গিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (PPP) নেতা বিলওয়াল ভুট্টো (bilawal bhutto)। সেখানে গিয়ে, আমেরিকার নীতিকেই কাঠগোড়ায় তুলেছেন। তিনি বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধির জন্য দায়ী আমেরিকার নীতি।

২০২০ সালে আফগানিস্তানের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের (Donald trump) নেওয়া সিদ্ধান্তকেই দায়ী করতে চাইছেন তিনি। তিনি  বলেছেন, আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি তড়িঘড়ি করা হয়েছিল। সেই সময় বহু অস্ত্র সেখানেই রয়ে গিয়েছে। সেই অস্ত্রই চলে গিয়েছে জঙ্গিদের হাতে। বর্তমানে সেই অস্ত্রই সন্ত্রাসবাদীরা কাজে লাগাচ্ছে। এরফলে পাকিস্তান বিপদে পড়ছে। তিনি আরও বলেছেন, আমেরিকার নীতি রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে।

পহেলগাঁও হামলার পর ভারতের বদলা হিসেবে অপারেশন সিঁদুরের সময় আমেরিকার হস্তক্ষেপ দাবি করেছিল পাকিস্তান। বর্তমানে বিলওয়াল ভুট্টো সেই আমেরিকার দিকেই আঙুল তুলে প্রশ্ন করছে। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ নিয়ে কথা বলা হয়, আফগানিস্তান সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিগত কয়েক দশক ধরে এই বিষয়গুলো আলোচনায় বার বার উঠেছে। এই সকল বিষয়ে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কে প্রভাব ফেলে। পিপিপি চেয়ারম্যান সন্ত্রাসবাদ মোকাবেলায় বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে কথা বলেছেন। কিন্তু সন্ত্রাসবাদকে উৎসাহিত করার ক্ষেত্রে পাকিস্তানের যে ভূমিকা রয়েছে, সেই বিষয়ে একটি কথাও উত্থাপন করেননি।

প্রতিবেশী দেশে সন্ত্রাসবাদকে উৎসাহিত করতে পাকিস্তানের ভূমিকা নিয়ে কোনও কথা বলেননি। নিজেদের দায় স্বীকার করতে চাননি তিনি। আফগানিস্তানে থেকে যাওয়া অস্ত্র কীভাবে পাকিস্তানে প্রভাবিত করছে সেটা তিনি বলেছেন। কিন্তু মার্কিন ডলারের লোভে পাকিস্তান কীভাবে আফগান মুজাহিদিনদের সাহাষ্য করেছিল সেই কথা বলেননি তিনি। কাবুল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর সন্ত্রাসবাদ মোকাবিলা করতে সাহায্যের দাবি করেছেন তিনি। যদিও বিলওয়ালের মন্ত্বব্যের কোনও উত্তর দেয়নি আফগানিস্তান।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার