লক্ষ্যপূরণ না করতে পারলে চিবিয়ে খেতে হবে ঝাল লঙ্কা, কর্মীদের জন্য আজব নিয়ম কোন সংস্থার?

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্যপূরণ (টার্গেট) পূরণ করতে না পারলেই মুখে পুড়তে হবে লাল লঙ্কা। আস্ত চিবিয়ে খেতে হবে ঝাল লঙ্কা। তাতেই আত্মতৃপ্তি মিলবে সংস্থার অধিকর্তাদের। কী ঘাবড়ে গেলেন এরকম আজব, অমানবিক শাস্তির কথাটি শুনে? হ্যাঁ, চিনের একাধিক বেসরকারি কর্মসংস্থানে কর্মচারীদের জন্যে ঠিক এমনই শাস্তির ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যা প্রকাশ্যে আসা মাত্রই নেটপাড়ায় ছিঃ ছিঃ রব উঠেছে। বর্তমানে বেসরকারি সংস্থাগুলিতে নির্দিষ্ট টার্গেট বেঁধে দেওয়া হয়। সেগুলি পূরণ করতে না পারলেই সে সব কর্মীদের উপর নানা রকমের চাপ সৃষ্টি করেন দায়িত্বে থাকা উচ্চপদস্থ কর্মকর্তারা। আর তা সহ্য করতে না পেরে কখনও চাকরি ছাড়তে বাধ্য হন কর্মচারীরা, আবার কেউ কেউ চরম পদক্ষেপ নিয়ে নেন। অর্থাৎ মৃত্যুকে বেছে নেন। মাস কয়েক ধরেই এমন অনেক উদাহরণ মিলছে। কিন্তু এবার একাধিক চিনা কোম্পানি টার্গেট পূরণে ব্যর্থ কর্মচারীদের জন্যে কঠোর শাস্তির ব্যবস্থার একটি ভিডিও ভাইরাল হল। যাতে কাটা হবে না মায়না, এবং চাকরি থেকেও ছাঁটাই করা হবেনা। শুধু খেতে হবে লঙ্কা। এবং পালন করতে হবে বিশেষ কিছু নিয়ম।

সম্প্রতি, চিনা বেসরকারি সংস্থা গুলির এমন কঠোর এবং আপত্তিজনক নিয়মের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সেই কোম্পানির কর্মচারীরাই প্রকাশ্যে এনেছেন এই নক্কারজনক ঘটনাটির ভিডিও। কর্মীদের উদ্ভট ও অমানবিক শাস্তি দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পরেই সেখানকার কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠেছে।একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চিনের গুয়াংজুর একটি বেসরকারি সংস্থায় কর্মচারীদের তাঁদের বসকে অস্বাভাবিকভাবে অভিবাদন জানাতে বলা হচ্ছে। ‘শুভ সকাল’ বা ‘হ্যালো’ বলার পরিবর্তে তাঁদের মাটিতে শুয়ে সম্মান (দন্ডবত প্রণাম) জানাতে বলা হচ্ছে। পাশাপাশি বস এবং কোম্পানির প্রশংসা করে স্লোগান তুলতে বাধ্য করা হয়েছিল কর্মচারীদের। ভাইরাল ভিডিওতে স্টাফদের মাটিতে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁদের মাটিতে শুয়ে স্লোগান দিতেও দেখা গিয়েছে। যেখানে কর্মচারীদের বলতে শোনা যায়, ‘চিমিং ব্রাঞ্চ বস হুয়াংকে স্বাগতম, চিমিং ব্রাঞ্চে কাজ করতে গিয়ে আমরা বাঁচি বা মরে যাই, আমরা আমাদের কাজে কখনই ব্যর্থ হব না।’ তবে ভাইরাল ভিডিওটিকে কোম্পানির আইনি প্রতিনিধিরা ভুয়ো বলে দাবি করেছেন। তাঁরা জানিয়েছেন, এই যে কোম্পানিটি ২০২০ সালে বন্ধ হয়ে গিয়েছে।

আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, চেংডুতে একটি আর্থিক সংস্থার কর্মচারীরা লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার জন্য তাঁদের ‘মারণাত্মক ঝাল বিশিষ্ট লঙ্কা’ খেতে বাধ্য করা হচ্ছে। এই অদ্ভুত শাস্তির কারণে হাসপাতালেও ভর্তি করা হয়েছে দুই মহিলা কর্মচারীকে। তবে এই ভিডিওটির সত্যতা এখনও জানা যায়নি। তবে চিনে এমন ঘটনা প্রথম নয়। চিনে বেসরকারী সংস্থাগুলিতে কর্মীদের হয়রানির একটি দীর্ঘ তালিকা রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে, গুয়াংজুতে একটি কোম্পানি তার কর্মচারীদের প্রতি মাসে ১,৮০,০০০ পদক্ষেপ নেওয়ার লক্ষ্য দিয়েছিল, যা ব্যর্থ হলে তাদের বেতন কাটার হুমকি দেওয়া হয়েছিল। একইভাবে, হেনানের একটি সম্পত্তি ব্যবস্থাপনা কোম্পানি কর্মচারীর ওজনের উপর কঠোর নিয়ম আরোপ করেছে এবং অতিরিক্ত ওজনের কর্মচারীদের বেতন কাটা হয়েছিল। সুতরাং কর্মীদের সঙ্গে কাজের নামে চলেছে লাগাতার অত্যাচার। যা কিনা লজ্জাজনক।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?