চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে মিলিশিয়া নেতা সহ ৬ জনকে গুলি করে খুন, মৃতদেহে আগুন বন্দুকবাজদের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক মিলিশিয়া নেতা সহ ৬ জনকে গুলি করে হত্যা করল বন্ধুকবাজরা। গুলি করে হত্যা করার পরেও মৃতদেহে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বন্দুকবাজদের বিরুদ্ধে। বুধবার এই হত্যাকাণ্ডটি ঘটলেও বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানানো হয়েছে, একটি গাড়ি করে মিলিশিয়া নেতা কয়েকজনের সঙ্গে যাচ্ছিলেন। বন্দুকবাজরা প্রথমে ওই মিলিশিয়া নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরে গাড়িতে থাকা অন্য পাঁচজনকেও গুলি করে হত্যা করে তাঁরা। গুলি করে হত্যা করেই থেমে যায়নি অভিযুক্তরা। গাড়িটি পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। এর ফলে ৬ জনের দেহ সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জনমানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই মৃতদেহে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে বন্দুকবাজরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ। তবে স্থানীয় প্রশাসনের ধারণা, এই ঘটনার পিছনে তেহরিক ই তালেবান পাকিস্তান জড়িত থাকতে পারে।

জানা গিয়েছে, তেহরিক ই তালেবান পাকিস্তান মিলিশিয়া নেতার কাছ থেকে চাঁদা চেয়েছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করেছিলেন ওই নেতা। প্রতিশোধ হিসেবে হত্যা করা হয়ে থাকতে পারে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসন ফেরার পর থেকে পাক সীমানায় অশান্তি বেড়েছে। পাক সরকারের দাবি, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি-কে আশ্রয় দিচ্ছে। সাহায্য করছে। পাকিস্তানে হামলা করার সুযোগ পাচ্ছে তারা। যদিও পাকিস্তানের এই সকল দাবি অস্বীকার করেছে কাবুল।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অশান্তি বেড়েছে। আফগানিস্তানের ভিতরে পার হান নিয়ে অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। সীমান্ত সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ