ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল টাকা ভর্তি বিমান, মৃত ১৫, নোটের খোঁজে ভিড় সাধারণ মানুষের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা।  শুক্রবার বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরের ব্যস্ততম রাস্তায় ভেঙে পড়ে বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান । ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত হয়েছেন  জানা গিয়েছে এই বিমানে করে   বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন মুদ্রিত নোট বহন করা হচ্ছিল।

সামরিক বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই  ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।  এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় একটি ব্যস্ত  রাস্তা। খবর পেয়েই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যান। রাস্তায় বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়েছিল এবং বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নষ্ট হয়ে গিয়েছে। তবে তার মধ্যেই অনেক মানুষকে বিমানের ধ্বংসস্তুপ থেকে টাকার সন্ধান করতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন: আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা, কীভাবে দেখবেন নাম আছে কিনা?

স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে হতাহতদের মধ্যে নীচে থাকা সাধারণ মানুষ এবং বিমানে থাকা ব্যক্তিরা রয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, নতুন ছাপানো বিপুল পরিমাণ নোট নিয়ে সেনাবাহিনীর এই বিমানটি এক শহর থেকে অন্য শহরে  যাওয়ার সময়ে দুর্ঘটনার সম্মুখীন হয়।  যদিও দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি  তবে অনেকেই বলছেন প্রতিকূল আবহাওয়ার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে দুর্ঘটনার পরের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দুর্ঘটনাস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং  ধ্বংসাবশেষের চারপাশে ভিড় জড়ো হয়েছে এবং কিছু ব্যক্তি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে  থাকা নোটের সন্ধান করছেন। স্থানীয় কর্তৃপক্ষকে ভিড় ছত্রভঙ্গ করার জন্য  জল কামান ব্যবহার করতেও দেখা গিয়েছে। 

 

 

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার