আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা, কীভাবে দেখবেন নাম আছে কিনা?

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে প্রকাশিত হতে চলেছে SIR এর প্রথম চূড়ান্ত তালিকা। শনিবার দুপুরেই প্রকাশিত হবে এই তালিকা। প্রথম তালিকাতে নাম থাকবে ৭ কোটি ৮ লক্ষের। নিষ্পত্তি না হওয়া নামও থাকবে সেই তালিকায়। তবে নামের পাশে যাচাই চলছে লেখা থাকবে। নথি যাচাইয়ের পরে তালিকা থেকে বাদ যেতে পারে নাম। অনলাইন, অফলাইনে তালিকা দেখার ব্যবস্থা করেছে কমিশন। ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন।

২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে SIR এর কাজ। ২৮ ফেব্রুয়ারিতে এসে নাম বের হচ্ছে। চার মাস ধরে চলেছে কাজ। ১৬ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়ে সাওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার মাসের উত্তাপ জারি ভোটের বাংলায়। 

গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের মতই অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই ভোটাররা নিজেদের নাম দেখতে পারবেন। অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in   -এ গিয়ে দেখতে পাওয়া যাবে তালিকা। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in খুলেও ভোটাররা দেখতে পারবেন নিজের নাম।  বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে। voters.eci.gov.inelectoralsearch.eci.gov.in ওয়েব সাইট দুটিতেও ভোটাররা দেখতে পারবেন নাম। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিলেই ভোটাররা নিজের নাম তালিকায় রয়েছে কিনা দেখতে পাবে।

আরও পড়ুন- ভোটার তালিকায় ডিলিট বা অ্যাডজুডিকেশন কীভাবে ‘চিহ্নিত’ হবে? জেনে নিন

এপিক নম্বর না থাকলে ফোন নম্বর দিয়েও সার্চ করা যাবে। সে ক্ষেত্রে ফোন নম্বর রেজিস্টার থাকতে হবে। এইভাবে যদি কেউ তার নাম দেখতে চায় তাহলে তাকে voters.eci.gov.in এ গিয়ে ইলেক্টোরাল রোল ডাউনলোড করতে হবে। সেখানে গিয়ে পোলিং বুথে নাম খুজতে পারবেন ভোটার। যদি তার নাম যাচাই হয়ে গিয়ে থাকে, তাহলে তিনি তালিকাভুক্ত থাকবেন। কারোর যদি নাম যাচাই সম্পন্ন না হয়ে থাকে তাহলে তার নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকবে। কারোর নাম মুছে দেওয়া হলে নিচে লেখা থাকবে ডিলিটেড।

শুধু অনলাইনেই নয়, অফলাইনের মাধ্যমেও নাম দেখতে পাওয়া যাবে। তার জন্য ভোটারকে যেতে হবে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওর কাছে। বিএলওর কাছে হার্ড কপি থাকবে। সেখানে গিয়ে নিজের নাম দেখে নিতে পারবেন। পাশাপাশি রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের হাতে সফটকপি এবং বিএলওদের কাছে হার্ডকপি তুলে দেবে সিইও দফতর। সেখান থেকেই ভোটকেন্দ্র, বিডিও অফিস, পঞ্চায়েত অফিসের পাশাপাশি শহর এলাকায় বড় বড় অফিস মিউনিসিপ্যালিটি অফিস এবং ওয়ার্ড অফিসেও সেই তালিকা টাঙানো থাকবে। কেউ যদি অনলাইনে দেখতে না পান, তাহলে অফলাইনে বিএলও বা ভোটকেন্দ্র ভিডিও অফিস পঞ্চায়েত অফিসে গিয়ে দেখতে পাবেন তালিকা।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌