ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারেকে গৃহবন্দি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে তাঁকে নিষেধ করা হয়েছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট। সেই জন্যই শাস্তিস্বরূপ তাঁকে গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালে নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতায় বসে থাকার জন্য ষড়যন্ত্র করেছেন তিনি। সেই নিয়ে তাঁর বিরুদ্ধে বিচার চলছে। ভাষনের মাধ্যমে বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠায় তাঁর গতিবিধির ওপরে নজর রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। নজরদারির জন্য পায়ে  ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেয় আদালত। েখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে তিনি কোনও যোগাযোগ না করতে পারেন, তারজন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

গত রবিবার ব্রাজিলের কয়েকটি শহরে সমাবেশ হয়। রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত সমাবেশে ছেলের সঙ্গে তাঁর সরাসরি ফোনের কথা সম্প্রচার করেবলসেনেরোর বন্ধুরা। আর এখানেই নিষেধাজ্ঞা অমান্য করা হয়। এই ঘটনায় সুপ্রিমকোর্টের বিচারক অত্যন্ত ক্ষুব্ধ হন। তাই বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, বিচার বিভাগ বোকা নয়। কোনও আসামির রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষমতা যতই থাকুক, সে বিচার বিভাগকে বোকা ভাবতে পারেনা।

আদালতের এই আদেশের ফলে ষড়যন্ত্র করার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া প্রাক্তন ডানপন্থী এই নেতা ও আদালতের মধ্যে টানাপোড়েন বাড়ে। আদালতের বিধিনিষেধ বারবার অমান্য করায় বলসোনারোর সমালোচনা করে তাঁকে ব্রাসিলিয়ার বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে সু্প্রিম কোর্টের বিচারক। আইনজীবী ছাড়া অন্য কারও সঙ্গে দেখা করার সঙ্গে মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের