বিক্রি হয়ে যাচ্ছে ২৩৩ বছরের পুরোনো সংবাদপত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিক্রি হয়ে যাচ্ছে ২৩৩ বছরের পুরোনো সংবাদপত্র ‘অবজারভার’। শুক্রবার(৭ ডিসেম্বর) এই নিয়ে অবজারভারের মালিক প্রতিষ্ঠান স্কট ট্রাস্ট ও গার্ডিয়ান মিডিয়া গ্রুপের বোর্ড সদস্যদের মধ্যে একটি বৈঠক হয়। এই বৈঠকের পরে পরেই পুরোনো এই সংবাদপত্রটি বিক্রির ঘোষণা করা হয়।

১৭৯১ সাল থেকে প্রতি রবিবার প্রকাশিত হয়ে আসছে এই পত্রিকাটি। এই সংবাদপত্রটি কিনে নিচ্ছে টরয়েস মিডিয়া। পাঁচ বছর আগে চালু হওয়া এই সংবাদমাধ্যমটি পরিচালনা করছেন ‘বিবিসি ও দ্য টাইমে’র প্রাক্তন কর্মকর্তা জেমস হার্ডিং ও ব্রিটেনের মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ বারজান।

এই নিয়ে জেমস হার্ডিং জানান, ‘অবজারভারকে’ আবার নতুন করে সবার সামনে আনার জন্য সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। এমন সুযোগ পেয়ে তিনি গর্বিত। মানুষের মর্যাদা রক্ষার যে ইতিহাস অবজারভারের রয়েছে, তা টিকিয়ে রাখতে সবকিছু করবেন বলে পাঠকদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নতুন রূপে মানুষের কাছে ধরা দেবে এই সংবাদপত্রটি।

‘অবজারভার’ বিক্রির বিষয়টি সংবাদপত্রটির কর্মীদের অনেক আগেই জানানো হয়েছিল। গার্ডিয়ানের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী তাঁরা টরটয়েস মিডিয়ার অধীনে যোগ দিতে পারবেন। অবজারভারে কাজ করা ফ্রিল্যান্সার সংবাদিকদের চুক্তির মেয়াদও আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

সালটা ১৯৯৩, তখন থেকেই অবজারভারের মালিকানায় রয়েছে ‘দ্য গার্ডিয়ান মিডিয়া গ্রুপ’। প্রায় ৭০ জন সাংবাদিক এই সংবাদপত্রটিতে কাজ করছেন। ২০২১ সাল পর্যন্ত সংবাদপত্রটি বিক্রির পরিমাণ ধারাবাহিকভাবে কমছিল। সে বছর পত্রিকা বিক্রি নিয়ে সবশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়। সেই অনুযায়ী, তখন প্রতি সপ্তাহে অবজারভারের প্রায় ১ লক্ষ ৩৬ হাজার কপি বিক্রি হত। 

উল্লেখ্য, এই পত্রিকা বিক্রির ঘোষণার আগে গত বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার ধর্মঘট করেন অবজারভার ও সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিকেরা। নতুন মালিকের অধীনে কাজ করা ও তাঁদের সঙ্গে কী হতে চলেছে এমন উদ্বেগ থেকেই ধর্মঘটে নেমেছিলেন প্রায় ৫০০ এর বেশি সাংবাদিক।

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪