৭ সদ্যোজাতকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ব্রিটিশ নার্সের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্রিটিশ নার্স লুসি লেটবির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। ৭জন নবজাতক শিশুকে হত্যা ও ছয় নবজাতক শিশুকে হত্যার চেষ্টার অভিযোগে সোমবার তাঁকে এই সাজা দেওয়া হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ানক চাইল্ড সিরিয়াল কিলার হিসেবে লুসিকে বর্ণনা করা হয়েছে।

শুক্রবার ম্যানচেস্টার ক্রাউন আদালতের বিচারক লুসি লেটবি নামে কাউন্টেস অফ চেস্টার হাসপাতালের ওই নার্সকে দোষী সাব্যস্ত করেছেন। ২০১৫ থেকে ২০১৬ সালে জুন মাসে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অফ চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে শিশু মৃত্যুর পর তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ এক প্রতিবেদনে জানিয়েছিল, কাউন্টেস অফ চেস্টার হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটের নার্স হিসেবে কর্মরত ছিলেন ৩৩ বছর বয়সী লুসি লেটবি। নবজাতকদের শরীরে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন,বাতাস ঢুকিয়ে এবং জোর করে দুধ খাইয়ে হত্যা করেন। কয়েকজন শিশুর উপর একাধিকবার আক্রমণ করে মৃত্যু নিশ্চিত করেছেন লুসি। আচমকাই শিশু মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশের গোচরে আনেন তাঁরা।  ২০১৮ সালে প্রথমবার লুসিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জামিন পেয়ে যান লুসি। এর পরে ২০১৯ সালে ফের তাঁকে গ্রেফতার করা হয়।

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল