জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে কী সরকার বদলের বিশ্বকাপ চলছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পরে জেন জি বিক্ষোভের জেরে এবার পতন ঘটল বুলগেরিয়ার সরকারের। গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে নতিস্বীকার করে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইস্তফার কথা জানিয়েছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী  রোজেন ঝেলিয়াজকভ। সংসদে অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটির কয়েক মিনিট আগেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে সরকার ভেঙে দেওয়ারও আশ্বাস দিয়েছেন।

আর্থিক নীতি ও দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে গত কয়েক সপ্তাহ ধরেই রোজেন জেলিয়াজকভ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে বুলগেরিয়ার সাধারণ মানুষ। মূলত এই বিক্ষোভের নেতৃত্বে ছিল তরুণ প্রজন্ম। পরে সাধারণ মানুষ তাতে সামিল হন। অবিলম্বে ঝেলিয়াজকভকে কুর্সি ছাড়তে হবে বলেও দাবি তুলেছিলেন বিক্ষোভকারীরা। সময় যত গড়াচ্ছিল ততই বিক্ষোভ ছড়িয়ে পড়ছিল দেশজুড়ে।  গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিক্ষোভের ঝড় আছড়ে পড়ে রাজধানী সোফিয়া সহ দেশটির প্রধান শহরগুলিতে। এমনকি বিরোধী দলগুলির তরফে অনাস্থা প্রস্তাবও আনা হয়।

অনাস্থা প্রস্তাবে সরকারের পতন ঘটতে পারে এমন আঁচ পেয়েই শেষ পর্যন্ত ইস্তফার সিদ্ধান্ত নেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোজেন জেলিয়াজকভ। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির কয়েক মিনিট আগে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইস্তফার কথা ঘোষণা করে তিনি বলেন, ‘আমরা বর্তমান পরিস্থিতি, আমাদের মুখোমুখি চ্যালেঞ্জ এবং আমাদের দায়িত্বশীলতার সঙ্গে নেওয়া সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনা করেছি।সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিচ্ছি। আমার নেতৃত্বাধীন সরকারও ভেঙে দিচ্ছি।’

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড