চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেলে গিয়ে স্বামী ইমরানের সঙ্গে দেখা করলেন বুশরা বিবি

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: গ্রেফতারের পাঁচ দিন বাদে জেলে গিয়ে স্বামী ইমরান খানের সঙ্গে দেখা করলেন বুশরা বিবি। গতকাল বৃহস্পতিবার আতোক জেলে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার পাশাপাশি ঘন্টাখানেক সময় কাটান পাকিস্তানের প্রাক্তন ফার্স্ট লেডি। যদিও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আইনজীবীদের দেখা করতে দেয়নি জেল কর্তৃপক্ষ। স্বামীর সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের কাছে এ বিষয়ে মুখ খুলতে চাননি ইমরান পত্নী।

গত পাঁচ অগস্ট তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তিন বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিছিলেন ইসলামাবাদ জেলা আদালতের বিচারক। কারাদণ্ডের সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেই নজিরবিহীন ত‍ৎপরতায় লাহোরের জামান পার্কের বাড়ি থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারের পরেই কুখ্যাত আতোক জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। কার্যত কুখ্যাত অপরাধীদের সঙ্গেই রাখা হয় ইমরান খানকে। দলের সুপ্রিমোকে গ্রেফতারের পরেই পিটিআই নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইমরানের সঙ্গে আইনজীবীদের দেখা করতে দেওয়া হচ্ছে না।

স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিটিআই চেয়ারম্যানের স্ত্রী বুশরা বিবি। তাঁর সেই আর্জি মঞ্জুর করা হয়। ইসলামাবাদ হাইকোর্টের কাছ থেকে অনুমতি পাওয়ার পরেই আইনজীবী নইম পানজোথা, শের আফজাল মারওয়াত ও আলি লিয়াজ বুত্তারকে সঙ্গে নিয়ে আতোক জেলে যান বুশরা বিবি। যদিও জেল কর্তৃপক্ষ বুশরা বিবিকেই শুধু স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ