জেলে বিষ প্রয়োগে খুন করা হতে পারে ইমরানকে, আশঙ্কা বুশরা বিবির

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আতোক জেলে বন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আর তাঁকে জেলের মধ্যে বিষ প্রয়োগ করে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন ইমরান পত্নী বুশরা বিবি। শুক্রবার পাঠানো চিঠিতে স্বামীকে দ্বিতীয় শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ারও অনুরোধ জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের স্ত্রীর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

গত ৫ অগস্ট তোষাখানা মামলায় ইমরান খানকে একতরফাভাবে তিন বছরের কারাদণ্ডের সাজা শোনান পাকিস্তানি সেনার ভৃত্য হিসেবে পরিচিত ইসলামাবাদের জেলা দায়রা বিচারক। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই লাহোরের জামান পার্কের বাড়ি থেকে প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। অশান্তির আশঙ্কায় আদিয়ালা জেলের পরিবর্তে কুখ্যাত আতোক জেলে নিয়ে যাওয়া হয় পিটিআই চেয়ারম্যানকে। সাধারণ কয়েদিদের সঙ্গেই রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন ইমরান পত্নী বুশরা বিবি। ওই চিঠিতে তিনি আশঙ্কা করেছেন, ‘খাবারের মাধ্যমে জেলে পিটিআই চেয়ারম্যানকে  বিষ প্রয়োগ করা হতে পারে। কারণ আগের হামলাকারী ও এর পরিকল্পনাকারীরা সংখ্যায় অনেক।’ চিঠিতে বুশরা বিবি লিখেছেন, ‘ইমরানকে ঘরের রান্না করা খাবার খেতে দেওয়া হচ্ছে না। তার সেলে বাড়ির রান্না করা খাবার নিতেও দেওয়া হচ্ছে না।’ প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলে ‘বি’ ক্যাটাগরির সেলে রাখা এবং ব্যক্তিগত চিকি‍ৎসকের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন ইমরান পত্নী।  

 

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের