৩৮ বছর বাদে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা হুন সেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটানা ৩৮ বছর শাসনক্ষমতা সামলানোর পরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন স্বৈরশাসক হুন সেন। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন তিনি। যদিও দেশকে শাসন ক্ষমতার দায়িত্ব অন্য কারও কাঁধে ছাড়েননি কুখ্যাত শাসক। নিজের ছেলে তথা কম্বোডিয়ার সেনাপ্রধান হুন মানেতকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন হুন সেন।

১৯৮৫ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন হুন সেন। আর ক্ষমতায় বসার পরেই নিজের প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার কাজে নেমে পড়েন খোমাররুজ নেতা। একাধিক বিরোধী নেতা সরকারের রোষানলে পড়ার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। যাতে সেনাবাহিনী কোনও কারণে বিগড়ে না যায় তার জন্য নিজের বড় ছেলে হুন মানেতকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেন। গত রবিবারই লোক দেখানো নির্বাচনের আয়োজন করেছিলেন হুন সেন। ওই নির্বাচনে হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) ১২৫টি সংসদীয় আসনের মধ্যে ১২০টিতে জয়লাভ করে। এবারের ভোটে দেশের প্রধান বিরোধী দল ক্যান্ডললাইট পার্টিকে লড়তে দেওয়া হয়নি। যদিও আমেরিকা-সহ বিশ্বের একাধিক দেশ গত রবিবারের নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়েছে।

এদিন আচমকাই জাতির উদ্দেএ ভাষণ দেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। সবাইকে বিদস্মিত করে দিয়ে তিনি বলেন, ‘আমি আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করব না। রাজাকেও সেই কথা জানিয়ে দিয়েছি। আগামী ১০ অগস্ট হুন মানেত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণ ও নবীন প্রজন্মের হাতে ছাড়া হচ্ছে। মন্রিসভায় অনেক তরুণ মুখ থাকবে।’ হুন সেনের আকস্মিক ইস্তফার ঘোষণা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত