পরবর্তী রানি কে? নাম জানিয়ে দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

সব জল্পনার অবসান। তাঁর অবর্তমানে বড় পুত্রবধূ ক্যামিলাই ব্রিটিশ রানি হবেন বলে জানিয়ে দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সব জল্পনার অবসান। তাঁর অবর্তমানে বড় পুত্রবধূ ক্যামিলাই ব্রিটিশ রানি হবেন বলে জানিয়ে দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে আসীন হওয়ার ৭০ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শনিবার এক বিশেষ বার্তা দিয়েছেন তিনি। তাতে রানি এলিজাবেথ বলেছেন, ‘তাঁর আন্তরিক ইচ্ছা, বড় ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন, তখন ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন বড় বউমা ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা।’ রানি দ্বিতীয় এলিজাবেথের আচমকা এমন ঘোষণায় ডাচেস অফ কর্নওয়ালের ভবিষ্যৎ পদবি নিয়ে অমীমাংসিত প্রশ্নের মীমাংসা হলো। প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার রানি উপাধি পাওয়ার পথ প্রশস্ত হলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ব্রিটিশ রীতি অনুযায়ী, সিংহাসনে যদি রাজা আসীন থাকেন তাহলে তাঁর স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয়। ১৯৭৩ সালে প্রিন্সেস ডায়ানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস। কিন্তু ক্যামিলা পার্কারকে নিয়ে দুজনের সম্পর্কে ফাটল ধরে। ১৯৯৬ সালে ডিভোর্স হয় চার্লস ও ডায়ানার। ১৯৯৭ সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান চার্লস-পত্নী। আর তার পরেই ব্রিটিশদের কাছে খলনায়িকা হয়ে ওঠেন ক্যামিলা। অনেকেই তাঁকে ডাইনি বলে কটাক্ষ করেন। ব্রিটিশ জনমতের চাপে দীর্ঘদিন ধরেই বান্ধবী ক্যামিলাকে বিয়ে করতে পারেননি চার্লস।

ডায়না মারা যাওয়ার ৮ বছর বাদে আনুষ্ঠানিকভাবে পরিণয়সূত্রে বাধা পড়েন প্রিন্স চার্লস ও ক্যামিলা পার্কার। দুজনের বিয়ের সময় থেকেই ধারণা করা হচ্ছিল, ক্যামিলা প্রিন্সেস কনসর্ট হিসেবেই পরিচিত হবেন। কিন্তু সাম্প্রতিককালে তাঁর পদবি নিয়ে অনিশ্চয়তা বেড়ে চলেছিল।’ রাজপ্রাসাদের প্রবীণ আধিকারিকদের মতে, ‘তাঁর মৃত্যুর পরে যাতে বড় বউমা ক্যামিলার রানি হওয়ার পথে কোনও জটিলতা না দেখা দেয়, তার জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।’ মায়ের এমন ঘোষণায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রিন্স চার্লস।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে