বিয়ের আসরে কনেকে ইমরান খানের ছবি উপহার দিল বর

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  জেলে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।কিন্তু তাই বলে তাঁকে কেউই ভুলে যায় নি কেউই।দেশজুড়ে রয়েছে তাঁর অসংখ্য ভক্ত-সমর্থক।ইমরান খানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেকেই অনেক কিছু করেন। তবে সম্প্রতি ফ্রেম বন্দি হয়েছেন পাকিস্তানের দম্পত্তি যুগল। কি কারণে ফ্রেম বন্দি হয়েছেন তাঁরা শুনলে চমকে উঠবেন। এমনই ঘটনার সাক্ষী হয়েছেন পাকিস্তানের একটি বিয়ের অনুষ্ঠানের অতিথিরা।

বিয়ের দিনে নববধূর জন্য উপহার দিয়েছেন স্বয়ং বরমশাই। আর সেই উপহার খুলে দেখতেই চোখ জুড়িয়ে গেল সকলের। দেখা গেল ইমরান খানের একটি ফ্রেমে বাঁধা ছবি। এই অপ্রত্যাশিত উপহারটি দেখে আনন্দ প্রকাশ করে হাসিতে ফেটে পড়েন কনে এবং বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।এরপর শুরু হয় উল্লাস।বর-কনে দুজনে ফ্রেমটি একসঙ্গে ধরে আনন্দের সঙ্গে ছবির জন্য পোজ দেন। হো হো করে হেসে ওঠে সকলেই।

ভিডিওটি এক্সে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও এখন পর্যন্ত দেখেছেন ৬ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ।কিছু কমেন্টে এটিকে একটি ‘সাধারণ ঘটনা’ বলছেন আবার কিছু মানুষ বলছেন অভিনব। কেউ কেউ লিখেছেন ‘এটি একটি ভালোবাসার গল্প।’আরেকজন মন্তব্য করেছেন, তিনি তার বিয়ের আসরে এমন কিছু করতে চান।

ক্রিকেট থেকে রাজনীতি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তবে রাজনীতিতে আসার পর তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। এখনও পর্যন্ত তিনি জেলে রয়েছেন। তবে মাঝেমধ্যে ভক্তদের ক্রিয়াকলাপে উঠে আসে তাঁর স্মৃতি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে