আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজায় লাগাতার গণহত্যা, ইজরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত তুরস্কের

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : গাজা আক্রমণের জন্য ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’কে কারণ হিসেবে উল্লেখ করে ইজরায়েলের সাথে সবরকমের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। এই বিষয় নিয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী জানান, ‘গাজায় বাধাহীনভাবে ও যথেষ্ট ত্রাণ ঢোকার অনুমতি না দেওয়া পর্যন্ত ইজরায়েলের সঙ্গে সব বাণিজ্য আপাতত স্থগিত থাকবে।’

অন্যদিকে ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ এর মতো অভিযোগ তুলেছেন। সামাজিক মাধ্যম এক্স-এ ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাৎয বলেছেন, ‘মি. এরদোয়ান তুরস্কের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে অসম্মান করেছেন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সমঝোতাকে উপেক্ষা করেছেন।’ পাশাপাশি বানিজ্য নিয়ে তিনি আরও জানিয়েছেন যে, তিনি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইতিমধ্যেই তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন। আমদানির ওপর অন্য দেশের বিকল্প দেখতে বলেছেন।

জানা গেছে, দেশ দুটির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় সাত বিলিয়ন ডলার। তবে আপাতত বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। আর ঠিক এর পরেই ক্ষোভে ফেটে পড়েছে ইজরায়েল। অন্যদিকে এক বিবৃতিতে তুরস্ক জানিয়েছে যে এই বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত সব ধরনের পণ্যের ক্ষেত্রেই কার্যকর হবে। যদিও ইজারায়েল জানিয়েছে, অন্য দেশ থেকে তাঁরা পণ্য আমদানি করবে।

১৯৪৯ সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইজরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তুরস্ক। তবে সাম্প্রতিক কালে দেশ দুটির মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে।২০১০ সালে গাজায় তুরস্ক মালিকানাধীন জাহাজ ইজরায়েলের সমুদ্রসীমা লঙ্ঘন করার সময় ইজরায়েলি কমান্ডোদের সাথে সংঘর্ষে দশজন ফিলিস্তিনপন্থী তুর্কি অধিকারকর্মী নিহত হবার ঘটনায় তুরস্ক কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছিলো।পরে ২০১৬ সালে আবার দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপন হয়েছিল। তবে এবার আপাতভাবে বাণিজ্যিকভাবে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো তুরস্ক।

গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। জাতিসংঘ সমর্থিত এক পর্যালোচনায় দেখা গেছে গত মাসে এগার লাখ মানুষ তীব্র ক্ষুধায় জর্জরিত ছিলো এবং এ মাসের মধ্যে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ