আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিক্ষোভে অংশ নেওয়ায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত বাংলাদেশি ছাত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা-ইজরায়েল সংঘাত নিয়ে  বিক্ষোভ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে। সেই তালিকায় রয়েছে নিউইয়র্ক শহরের ম্যানহাটনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রতিদিন সেখানে চলছে বিক্ষোভ।  সেইজন্য ক্যাম্পাস চত্বর ঘিরে রয়েছে সুবিশাল পুলিশ বাহিনী। বৈধ পরিচয়পত্র ছাড়া এখন কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বর্তমানে ইজরায়েলের বিরুদ্ধে আমেরিকার প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমেছে। তাতে যোগদান করেছে বাংলাদেশের বেশ কিছু পড়ুয়া।  এই আবহে বাংলাদেশি ছাত্রী মায়মুনা ইসলাম নূহাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  এই ঘটনার পরেও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে  থামেনি পড়ুয়াদের বিক্ষোভ। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষরা যেন ইজরায়েলের কাছ থেকে কোন সুবিধা না পায়। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘গণহত্যা থেকে বিচ্ছিন্ন’ থাকার আহ্বান জানাচ্ছেন তাঁরা। অন্যদিকে এই বিক্ষোভ পরিস্থিতির মধ্যে প্রথমবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যেকোনো নাগরিকের অধিকার। তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ‘  

উল্লেখ্য, এপ্রিল মাস থেকে গাজা- ইজরায়েল সংঘাত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পরে  মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক বিশ্ববিদ্যালয়ে।  এই পরিস্থিতিতে বাতিল হয়েছে একের পর এক ক্লাস। বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাড়ছে উত্তেজনার পারদ। আন্দোলনকারীদের মুখে যুদ্ধ-বিরোধী স্লোগান। এই পরিস্থিতিতে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন চলুক। এভাবে হিংসা ছড়ানোর কারণে ইহুদি পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।  অন্যদিকে ইজরায়েল বিরোধী বিক্ষোভ চলছে বস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, টেম্পের অ্যারিজ়োনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে । এই বিক্ষোভকে সামাল দিতে পথে নেমেছে সুবিশাল পুলিশ বাহিনী। তবে এখান্ থেকেই স্পষ্ট যে, ইজরায়েল বিরোধী বিক্ষোভ একেবারে ভাল চোখে নিচ্ছে না বাইডেন প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলির  মধ্যে যে বিক্ষোভ শুরু হয়েছে তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সমালোচনার মুখে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন ।

Published by:

Share Link:

More Releted News:

নাচের অনুষ্ঠানে তরুণীকে জাপটে ধরল রোবট, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নতুন শর্ত দিল ইরান

‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

‘পাকিস্তান নিরপেক্ষ নয়,’ আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগেই খোঁচা ইরানের সাংসদের

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ