ভিখারি দশা! আর্থিক সঙ্কট কাটাতে ইউক্রেনকে অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভাঁড়ে মা ভবানী। কার্যত ভিখারি দশায় পৌঁছেছে পাকিস্তান। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে ভিক্ষার পাত্র হাতে একাধিক দেশের কাছে ধর্না দিয়েছিলেন পাকিস্তানের শাসকরা। কিন্তু ভিখারি দশায় পৌঁছনো পাকিস্তানকে আর্থিক সাহায্য করতে রাজি হয়নি কোনও দেশ। শেষ পর্যন্ত আর্থিক দৈন্যদশা থেকে মুক্তি পেতে নিজেদের অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র বিক্রি করার রাস্তায় হেঁটেছে। গত বছর দুটি মার্কিন সংস্থার মাধ্যমে ইউক্রেনের কাছে ৩৬৪ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, অস্ত্র বেচা-কেনার কাজে জড়িত  দুই মার্কিন সংস্থা ‘গ্লোবাল মিলিটারি’ ও ‘নর্থরোপ গ্রুম্যান’ এর সঙ্গে গত বছরের ১৭ অগস্ট পাকিস্তান সরকার অস্ত্র বিক্রি নিয়ে এক চুক্তি করেছিল। ওই চুক্তি অনুযায়ী, দুই সংস্থার কাছে পাক সরকার ১৫৫ মিলিমিটারের কামানের গোলা বিক্রি করেছিল। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বায়ুসেনার ঘাঁটি নূর খান থেকে একটি ব্রিটিশ পণ্যবাহী বিমানে ওই অস্ত্র পাঠানো হয়েছিল। প্রথমে ব্রিটিশ পণ্যবাহী বিমান ওই আগ্নেয়াস্ত্র সাইপ্রাসের আখরোতিরিতে ব্রিটিশ সেনা ঘাঁটিতে পৌঁছে দিয়েছিল। পরে তা পাঠানো হয় রোমানিয়ায়। সেখান থেকে অস্ত্র পৌঁছয় ইউক্রেনে।

যদিও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রির খবর বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার। পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে নিরপক্ষ অবস্থান নিয়েছে ইসলামাবাদ। তাই ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রির খবর নিতান্তই গুজব।’ কিন্তু ‘বিবিসি’র পক্ষ থেকে অস্ত্র বিক্রি সংক্রান্ত একাধিক নথি প্রকাশ করা হয়েছে। ফলে খানিকটা বিড়ম্বনায় পড়েছে পাকিস্তান সরকার।

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা