নেপালে সরকার বিরোধী আন্দোলনকারীদের সমর্থন সেলেব্রিটিদের

কেননা সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থাৎ গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া। সেটাই অসন্তোষ প্রকাশ করেছেন জেনজি। তাদের সমর্থন জানিয়েছেন নেপালি তারকারা। অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ, হরি বংশ আচার্য প্রকাশ্যে এই যুব নেতৃত্বাধীন এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার দাবিতে উত্তাল নেপাল। প্রধানমন্ত্রীর নির্দেশের বিরোধিতা করে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তরুণ প্রজন্ম। যাদের মধ্যে, স্কুল কলেজের ছাত্র-ছাত্ররাও রয়েছেন। শুধু তাই নয়, মিছিল করে প্রধানমন্ত্রীকে বয়কটের ডাক দিয়েছে। নেপাল পার্লামেন্টে ঢুকে ভাঙচুর করা হচ্ছে। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছে। ছাত্র, তরুণ প্রজন্মের সঙ্গে পুলিশের লাঠা লাঠি শুরু হয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিশ কাদান গ্যাসের শেল ছুড়ছে। গুলি চালিয়েছে। জানা গিয়েছে, রণক্ষেত্র নেপালে পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ১৬ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন ১৫০ জনের বেশি বিক্ষোভকারী। তবে তরুণ প্রজন্মকে সমর্থন জানাচ্ছেন নেপালি তারকারা। সরকারি বিধিনিষেধের বিরোধিতা করে এই আন্দোলন শুরু করেছে Gen-Z তরুণ প্রজন্ম। গত ৪ সেপ্টেম্বর একটি বিবৃতি জারি করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম-সহ মোট ২৬ টি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আর এতেই তীব্র অসন্তুষ্ট গোটা দেশ। কেননা সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থাৎ গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া। সেটাই অসন্তোষ প্রকাশ করেছেন জেনজি। তাদের সমর্থন জানিয়েছেন নেপালি তারকারা। অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ, হরি বংশ আচার্য প্রকাশ্যে এই যুব নেতৃত্বাধীন এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।

আচার্য ফেসবুকে লিখেছেন, “সম্প্রতি আমি কাঠমান্ডুর রাস্তার ভঙ্গুর দশা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। আমি প্রতিদিন ভাবতাম কিভাবে এই রাস্তাটি এত দ্রুত খারাপ হতে পারে। তবে আজকের তরুণরা চিন্তা করার চেয়েও বেশি কিছু করে। তাদের জেদ দেখে আমি মুগ্ধ। তারা প্রশ্ন করেতে জানে! আজ আমরা যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছি তা ব্যবস্থার বিরুদ্ধে নয়, বরং এর জন্য দায়ী নেতা এবং কর্মকর্তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে।” অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ এই অনুভূতির প্রতিধ্বনি করে লিখেছেন, “আমি প্রতিটি যুগে দেশকে দেখেছি এবং এর সংগ্রামগুলি সরাসরি অভিজ্ঞতা অর্জন করেছি। কণ্ঠস্বর দমন করা হয়েছে, স্বজনপ্রীতি এবং পক্ষপাতিত্ব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ক্ষমতার লোভ নিয়ন্ত্রণ করা হয়নি। প্রতিদিন, হাজার হাজার যুবককে কাজের জন্য বিদেশে যেতে বাধ্য করা হচ্ছে। দুর্নীতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। যুবসমাজ দেশের ভবিষ্যৎ, তাদের স্বপ্ন নেপালের প্রতিফলন। বছরের পর বছর ধরে স্থবিরতা প্রতিটি নাগরিককে হতাশ করেছে। আজকের জেনারেল জেড এটাই বলছেন। তাদের কণ্ঠস্বর শুনতে হবে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে।”

অন্যদিকে গায়ক ও অভিনেতা প্রকাশ সপুতের দুই ভাই সুনীল এবং শচীন বিক্ষোভে যোগ দিযেছেন। তিনি ভাইদের উৎসাহ দিয়েছেন। অভিনেতা ও পরিচালক নিশ্চল বাসনেতও টিকটকের মাধ্যমে এই আন্দোলনের সমর্থন প্রকাশ করেছেন। রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসার পর জনগণকে উপেক্ষা করে এবং নাগরিকদের দমন করার জন্য নিয়ম তৈরি করে তার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নেপালে বসবাসকারী তরুণরা ভবিষ্যতের জন্য সক্রিয়ভাবে আওয়াজ তুলছে। তবে বিক্ষোভের সময় যেকোনও ঘটনা রোধ করার জন্য পুলিশকে তৎপর থাকতে হবে। অভিনেত্রী বর্ষা রাউত, কাঠমান্ডুর বাইরে থাকলেও, টিকটকের মাধ্যমে তরুণদের আন্দোলনে অংশগ্রহণের জন্য সমর্থন করেছেন এবং উৎসাহিত করেছেন। অভিনেতা আনমল কেসি, প্রদীপ খাড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল এবং পর্যালোচনা অধিকারীও তরুণদের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যান্য শিল্পীরা প্রকাশ্যে বিক্ষোভকে সমর্থন করে চলেছেন।

তবে সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বন্ধ করেছে নেপাল সরকার?

গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে। কারণ এই প্ল্যাটফর্ম গুলি নেপাল সরকারের সঙ্গে নিবন্ধিত নয়। সরকার ২০২৪ সালে একটি নতুন আইন কার্যকর করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, নেপালে কার্যক্রম পরিচালনার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া সংস্থা গুলিকে নেপালে তাদের স্থানীয় অফিস স্থাপন করতে হবে এবং করদাতা হিসাবে নিবন্ধন করতে হবে। কিন্তু এই নিয়ম কেউ মানেনি। সেই কারণেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর পেছনে সরকারের যুক্তি হল, সোশ্যাল মিডিয়ায় অনিয়ন্ত্রিত বিষয়বস্তু যেমন ভুয়ো খবর, উস্কানিমূলক বিষয়বস্তু এবং অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। তাই নেপালে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মতো ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা আরোপের কারণেই ৮ সেপ্টেম্বর সকালে তরুণ প্রজন্ম বিপ্লবের নামে বিক্ষোভ শুরু করেছে। 

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!