শ্যাম্পেন থেকেই অগ্নিকাণ্ড সুইৎজারল্যান্ডের পানশালায়, মৃতের সংখ্যা ছাড়াল ৪০

নববর্ষের উদযাপনের সময় ক্র্যানস-মন্টানার একটি জনাকীর্ণ পাণশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষবরণের রাতেই সুইৎজারল্যান্ডে ঘটে গিয়েছে চরম বিপর্যয়। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) নববর্ষের উদযাপনের সময় ক্র্যানস-মন্টানার একটি জনাকীর্ণ পাণশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন। বিলাসবহুল স্কি রিসোর্টে এই দুর্ঘটনাটি ঘটেছিল। খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলেই পুলিশ এবং দমকর্মীরা পৌঁছন। এবং উদ্ধার কার্য শুরু করেন। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেদিন ওই পাণশালায় জন্মদিনের অনুষ্ঠান চলছিল। শ্যাম্পেনের বোতলে রাখা হয়েছিল জন্মদিনের মোম বাতি। নিচু কাঠের সিলিংয়ের খুব কাছে সেগুলিকে উত্তোলন করায় দুর্ঘটনাক্রমে আগুন লেগে গিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় রিসোর্টের বারে লে কনস্টেলেশনে আগুন লেগে গিয়েছিল। নতুন বছরকে স্বাগত জানানোর জন্যে সেখানে পর্যটকদের ভিড়ে ঠাসা ছিল। সুইস পুলিশের মতে, আচমকাই লেগে যাওয়ায় অনেকেই ছুটে নিজেকে রক্ষা করতে পারেননি। আহতদের বেশিরভাগই গুরুতরভাবে পুড়ে গিয়েছেন। ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা অনেকেই জানিয়ে ছেন, ঘটনার সময় একজন ওয়েট্রেস জন্মদিনের মোমবাতি লাগানো শ্যাম্পেনের বোতল নিয়ে ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ক্লাবের একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, ওয়েট্রেসরা ঘন ভিড়ের মধ্য দিয়ে জ্বলন্ত বোতল তুলে নিচ্ছেন। আগুন প্রায় ছাদে উঠে যাচ্ছে। একটি মোমবাতি নিচু সিলিংয়ের খুব কাছে উঠে যায়, যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই সিলিংয়ে আগুন ধরে যায়। 

 

বিশেষজ্ঞরা এটিকে ‘ফ্ল্যাশওভার’ হিসেবে বর্ণনা করেছেন, সমস্ত দাহ্য পদার্থ একসঙ্গে জ্বলে ওঠায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বারের একটি ভিডিওতে আগে দেখা গিয়েছে যে, কর্মীরা আগুনের বোতল উঁচু করে ধরে অতিথিদের সঙ্গে তাল মেলাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আগুন থেকে বেঁচে যাওয়া দুই ফরাসি নাগরিক বলেছেন, উদ্ধারকাজ বিশৃঙ্খল এবং কঠিন ছিল। সরু পালানোর পথ দিয়ে সবার ছুটছিল। তাই এলাকাটি ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ছাদে আগুন লেগে যায়। সবকিছু কাঠের তৈরি ছিল। তবে কর্তৃপক্ষ পরিস্থিতি স্পষ্ট করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। তবে পুলিশ জোর দিয়ে বলেছেন যে, ঘটনাটি কোনও সন্ত্রাসী হামলা নয় বরং একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। ধারণা করা হচ্ছে যে সেই সময় বারের ভেতরে ১০০ জনেরও বেশি লোক ছিল, যাদের অনেকেই ছুটির মরসুমে ক্র্যানস-মন্টানা ভ্রমণকারী বিদেশী পর্যটক ছিলেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে