ইমরানের দলে যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহী

সম্ভবত ইমরানের দলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন পঞ্জাবের দাপুটে নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। এক সময়ে প্রধান রাজনৈতিক শত্রু হিসেবে যাঁকে আখ্যা দিয়েছিলেন সেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলেই যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহী। আজ মঙ্গলবার রাতে পাকিস্তান মুসলিম লিগ (কায়েদ)-এর ১০ প্রাক্তন সাংসদ নিয়ে পাকিস্তান তেহরিকে ইনসাফ-এ (পিটিআই) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। সম্ভবত ইমরানের দলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন পঞ্জাবের দাপুটে নেতা।

আগামী ৯ এপ্রিল পঞ্জাব ও খাইবারপাখতুনখাওয়ায় প্রাদেশিক প্রতিনিধিসভার ভোট হওয়ার কথা। আর ওই দুই প্রদেশের ক্ষমতা দখলের জন্য কোমর কষে ঝাঁপিয়েছে বর্তাম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ। গত এপ্রিলে অনাস্থা প্রস্তাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সি খোয়ানোর পর থেকেই রাজনৈতিক ডিগবাজি খেয়ে ইমরানের পাশে দাঁড়িয়েছিলেন পঞ্জাবের দাপুটে নেতা তথা পাকিস্তান মুসলিম লিগ (কায়েদ) নেতা চৌধুরী পারভেজ ইলাহী। এ নিয়ে কাকা চৌধুরী সুজাত হোসেনের সঙ্গেও মনমালিন্যে জড়িয়ে পড়েছিলেন।

এদিন বিকেলেই পারভেজকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন পিএমএল (কিউ) প্রেসিডেন্ট। আর তার পরেই রাজনৈতিক জল্পনা বাড়িয়ে লাহোরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন করে পিটিআইয়ে যোগ দেওয়ার কথা জানান চৌধুরী পারভেজ ইলাহী। একই সঙ্গে পিএমএলের (কিউ) আরও ১০ প্রাক্তন সাংসদও পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমরান খানের দলে যোগ দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পারভেজ ইলাহীর যোগদানের ফলে পঞ্জাবে প্রাদেশিক সভার ভোটে বাড়তি সুবিধা পাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর দল।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের