বন্যায় জল থেকে মায়ের মৃতদেহ টেনে তোলার চেষ্টা খুদের, সাহায্যের বদলে ঘটনার ভিডিও বানাল উপস্থিত জনতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সমাজ মাধ্যমে প্রতিদিনই কত কিছুই ভাইরাল হয়। কিছু জিনিস মন কাড়ে আবার কোনও জিনিস মন ভাঙে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক শিশু কাঁদতে কাঁদতে বন্যার জলের মধ্যে দিয়ে তার মা’কে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওতে বোঝা যাচ্ছে শিশুটির মায়ের মৃত্যু হয়েছে। সে চাইছে সাহায্য কিন্তু সাহায্য করারর বদলে পাশে থাকা মানুষরা ভিডিও করতে ব্যস্ত। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে।

জানা গিয়েছে দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সমাজ মাধ্যমে এই ভিডিওকে ঘিরে উঠেছে নিন্দার ঝড়। এক কোমর জলের মধ্যে দাঁড়িয়ে অসহায় ভাবে শিশুটি ছোট্ট হাতে যখন তার মাকে টেনে নিয়ে যাচ্ছে তখন পাশে থাকা মানুষরা তাকে সাহায্যের বদলে ভিডিও করতে ব্যস্ত। এতটাই অমানবিক সকলে। ‘সলমন খান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, “এই শিশুটির মা মারা যাননি, কিন্তু যারা সাহায্য করার পরিবর্তে ভিডিও বানাতে থাকেন তাদের মানবতা মারা গিয়েছে!”

ভিডিওটি কবে তোলা বা কে তুলেছে সেই তথ্য জানা যায়নি। যে এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে তার নিচে অনেকেই কমেন্ট করেছেন। কেউ উদ্বেগ, কেউ দুঃখ আবার কেউ বিস্ময় প্রকাশ করেছেন। একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, ‘‘পাকিস্তানিদের থেকে আর কী মানবিকতা আশা করা যায়? শিশুটির জন্য খারাপ লাগছে।’’ অন্য একজন লিখেছেন, ‘‘শিশুটিকে সাহায্যের বদলে তার অসহয়তা ক্যামেরাবন্দি করতে লজ্জা লাগে নি?’’ যদিও নেটনাগরিকদের কিছু অংশ এই ভিডিও কতটা সত্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু