চিনের রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, নিহত ৩১, আহত বহু

আহতদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনের এক বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনায় ৩১ জনের মৃত্যু হল। আহত হয়েছেন বহু মানুষ। আহতদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বুধবার সন্ধ্যায় চিনের উত্তর পশ্চিমের শহর ইনচুয়ানের একটি রেস্তোরাঁতে এই ঘটনা ঘটেছে।

চিনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া নিউজ এজেন্সি’ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর তড়িঘড়ি শুরু করা হয় উদ্ধারকাজ। বিস্ফোরণের ফলে ৩১ জন মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ শেষ হয় উদ্ধারকাজ। বিস্ফোরণে মৃত্যু ও আহত হওয়ার ঘটনার পর চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধারকাজ শুরুর নির্দেশ দেন। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য এর আগে ২০১৫ সালে চিনের বন্দর শহর তিয়ানজ়িনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৭৩ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর তদন্তে উঠে এসেছিল বেশ কিছু গলদ। ৮ বছর পর আবারও কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হল চিনে।

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-সহ ২ মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন