এই মুহূর্তে

ঘুষ নেওয়ার দায়ে চিনে কমিউনিস্ট পার্টির সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: অনুশাসনহীনতা ভেঙে ক্রমশই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন চিনের সরকারি আধিকারিক থেকে শুরু করে শাসক কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। দুর্নীতির মুলোচ্ছেদ করতে তাই কোমর কষে ঝাঁপিয়েছে শি জিনপিংয়ের সরকার। এবার সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার দায়ে এক সরকারি আধিকারিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।  মৃত্যুদণ্ড কার্যকর করা সরকারি আধিকারিকের নাম বাই তিয়ানহুই। তিনি চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের (সিএইচআইএইচ) প্রাক্তন জেনারেল ম্যানেজার ছিলেন। তবে কিভাবে ওই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘সিসিটিভি’ জানিয়েছে, কমিউনিস্ট পার্টির সদস্য বাই তিয়ানহুই ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে প্রকল্প অধিগ্রহণ এবং অর্থায়নে অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে ১৫৬ মিলিয়ন ডলারের বেশি ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। ২০২৪ সালের মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাই তিয়ানহুই। কিন্তু গত ফেব্রুয়ারিতে চিনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট মামলার রায় পর্যালোচনার পর ওই সাজা বহাল রাখার আদেশ জারি করে। বাইয়ের অপরাধ ‌‌‘‘অত্যন্ত গুরুতর’’ বলে বিচারপতিরা পর্যবেক্ষণে উল্লেখ করেন। চিনে দুর্নীতির দায়ে সাধারণত দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরে তা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। কিন্তু বাইয়ের ক্ষেত্রে সাজা স্থগিত করা হয়নি। মঙ্গলবার সকালে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রসঙ্গত, চায়না হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান সিএইচআইএইচ। দেশটির অন্যতম বৃহৎ সম্পদ ব্যবস্থাপনা তহবিল হিসেবে মন্দঋণ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘমেয়াদী দুর্নীতি দমন অভিযানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হুয়ারং। প্রতিষ্ঠানটির প্রাক্তন চেয়ারম্যান লাই জিয়াওমিনকে ২০২১ সালের জানুয়ারিতে ২৫৩ মিলিয়ন ডলার ঘুষগ্রহণের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

অপরাধ ক্ষমা করে জেলবন্দি ৯০০-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

ধেয়ে আসছে প্রবল তুষারঝড়, ২৫-২৬ জানুয়ারি নিউইয়র্কের সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ