ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত নৈশভোজ (Gala Dinner) এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত নৈশভোজ (Gala Dinner) এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) শীর্ষ সম্মেলনের মূল অনুষ্ঠান ও দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই ডিনারে অংশ নেননি চিনের প্রেসিডেন্ট। তাহলে কি দীর্ঘ সফরের জন্যে ক্লান্ত হয়ে পড়েছিলেন?

জানা গিয়েছে, শি জিনপিং-এর পাশাপাশি মোদির আয়োজিত নৈশভোজে যোগ দেননি আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদও। তিনি বৈঠকের পরেই দেশে ফিরে যান। তবে সূত্রের খবর, নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই ডিনার অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য রাষ্ট্র ও আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। কিন্তু শি জিনপিং কেন মোদির আয়োজিত ডিনারে যোগ দিলেন না, তার স্পষ্ট কারণ জানা যায়নি। সূত্রের খবর, দীর্ঘ আলোচনার পর তিনি বিশ্রাম নিতে হোটেলে ফিরে যান। এদিনের নৈশভোজে বিশ্বনেতাদের পাশপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, লোকসভার স্পিকার ওম বিরলা উপস্থিত ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

এদিন কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা দুটি বাসে করে সংসদ ভবন থেকে ভারত মণ্ডপমের নৈশভোজের স্থানে পৌঁছেছিলেন। খাবারের তালিকায় ছিল, খান্ডভি মিল-ফুই, খুম্ব গালৌটি, পনির লাবাবদার, গুচ্চি মার্মিক, গাজর-শিমের পোরিয়াল এবং বাজরার পোলাও। ডেজার্টের মধ্যে ছিল জিলিপি, ওল্ড দিল্লি ফ্রুট ক্রিম এবং শাহতুত ফিরনি। উল্লেখ্য, ১২ ও ১৩ সেপ্টেম্বরে দিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ১১টি সদস্য দেশ ও ১০টি অংশীদার দেশের নেতারা যোগ দিয়েছেন। কিছু আন্তর্জাতিক সংস্থাও অংশগ্রহণ করেছে। তবে এই সম্মেলনে সবথেকে বেশি আকর্ষিণীয় ছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। কারণ তিনি ৭ বছর পর ভারতে এলেন। কিন্তু গতকালের দ্বিপাক্ষিক আলোচনার পরই তাঁর মোদির আয়োজিত নৈশভোজ এড়িয়ে যাওয়া আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম