চিনে করোনা ছড়ানো নিয়ে তথ্য দিলেই মিলবে নগদ অর্থ

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন সংক্রমণে গত কয়েকদিন ধরেই রীতিমতো তটস্থ চিনা নাগরিকরা। ৪০টির বেশি শহরে নতুন করে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তীরে এসে কার্যত তরী ডোবার উপক্রম। প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন সংক্রমণে গত কয়েকদিন ধরেই রীতিমতো তটস্থ চিনা নাগরিকরা। ৪০টির বেশি শহরে নতুন করে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস। আমজনতাকে ঘরবন্দি করেও খুব একটা লাভ হচ্ছে না। তাই এবার ভিন পথে হাঁটল শি চিনফিং সরকার। কোথা থেকে নতুন করে করোনা ছড়াচ্ছে তা জানালে কয়েক হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। যারা কঠোর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার ঢাক পেটান সেই কমিউনিস্ট সরকারের এমন সিদ্ধান্ত রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ কপালে তুলেছে।   

২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তার পরে গত ২২ মাসে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ২৫ কোটির বেশি মানুষ আর প্রাণ হারিয়েছেন ৫০ লক্ষের বেশি। বিশ্বের একাধিক দেশ মারণ ভাইরাসের তাণ্ডবে রীতিমতো ত্রস্ত। যদিও প্রথম থেকে কঠোর পদক্ষেপ নিয়ে প্রাণঘাতী ভাইরাসের বেলাগাম সংক্রমণকে রুখে দিয়েছিল চিন সরকার।

কিন্তু গত কয়েকদিন ধরে চিনে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। ৪০টির মতো শহরে করোনা হানা দিয়েছে। তার মধ্যে ২০টি প্রদেশ ও অঞ্চলে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটছে। গত তিন সপ্তাহ ধরে দ্বিগুণ হারে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন।  পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য প্রথম থেকেই কড়া পদক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। পুনরায় লকডাউনের আওতায় আনা হয়েছে কয়েক লক্ষ মানুষকে। এক শহর থেকে যাতে অন্য শহরে মারণ ভাইরাস না ছড়াতে পারে তার জন্য অভ্যন্তরীণ বিমান পরিষেবাতেও কাটছাঁট করা হয়েছে। অধিকাংশ শহরে বন্ধ রয়েছে ফ্লাইট ও ট্রেন যোগাযোগ।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের