প্রথম ফাঁস করেছিলেন করোনা মহামারীর কথা, আরও ৪ বছরের জেল চিনা সাংবাদিকের

একা দায়িত্ব নিয়ে রোগের বাড়াবাড়ি জনসাধারণের কাছে তুলে ধরেছিলেন। তিনিই প্রথম কোভিড মহামারির খবর ফাঁস করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২০-২১ গোটা বিশ্বের জন্যে কঠিন এবং চ্যালেঞ্জিং বছর ছিল। সে সময়েই গোটা বিশ্বকে গ্রাস করে নিয়ে ছিল কোভিড মহামারি। চারিদিকে ছেয়ে গিয়েছিল রোগের ভাইরাস। যার শরীরে এই ভাইরাসের প্রকোপ পড়বে, তার জীবন শেষ। এমন পরিস্থিতিতেও পড়তে হয়েছিল যেখানে হাসপাতালেও কোভিড রোগীর বেড জুটছিল না। চারিদিকে মৃত্যুর হাহাকার। সভ্যতার পায়ে বেড়ি বেঁধে চার দেওয়ালে ঢুকে যেতে হয় মনুষ্য জাতিকে। তখনও প্রথম লকডাউন, স্যানিটাইজার, আইসোলেশনের মতো কথাগুলির সঙ্গে মানুষ পরিচিত হন। তবে প্রথমে শুধুমাত্র চিন দেশেই মারণ রোগের বাড়বাড়ন্ত দেখা দিয়েছিল। কেবলমাত্র মধ্য চিনের হুয়ানে ক্রমশ ছড়াচ্ছিল এই মারণ ভাইরাস। ক্রমশ তা রূপ নিচ্ছিল মহামারীর। হাসপাতালগুলিতে সংক্রমিত মানুষের ‘সুনামি’ লেগে গিয়েছিল। শুরুর সেই দিনগুলি খুব কাছ থেকে দেখেছেন সাংবাদিক ঝাং ঝান। শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিলেন ভয়াবহতা। তখনও এই সংক্রমণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বেজিং।

কিন্তু তিনি একা দায়িত্ব নিয়ে রোগের বাড়াবাড়ি জনসাধারণের কাছে তুলে ধরেছিলেন। তিনিই প্রথম কোভিড মহামারির খবর ফাঁস করেছিলেন। ঝাং ঝানের পোস্ট করা ভিডিও, ছবি ও লেখা মুখোশ খুলে দিয়েছিল চিনের কমিউনিস্ট সরকারের। তার ফলেই সরকারের রোষানলে পড়তে হয় ঝানকে। জেলে বন্দি করা হয় সাংবাদিককে। এ বছর মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভাগ্য খারাপ, মুক্তির ঠিক আগেই আরও চার বছরের কারাদণ্ড হল ৪২ বছর বয়সি এই সাংবাদিকের। একটি প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাংবাদিককে। সাংবাদিক ঝাং ঝানকে চিনে “ঝগড়া তৈরি করা এবং ঝামেলা উস্কে দেওয়ার” অভিযোগে ২০২০ সালের ডিসেম্বরে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারই শাস্তি আরও ৪ বছর বাড়ল। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক প্রেস স্বাধীনতা গোষ্ঠী, তথা আরএসএফ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত চিনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

RSF-এর এশিয়া-প্যাসিফিক অ্যাডভোকেসি ম্যানেজার আলেকজান্দ্রা বিয়েলাকোভস্কা একটি বিবৃতিতে বলেছেন, “সাংবাদিককে বিশ্বব্যাপী একজন ‘তথ্য নায়ক’ হিসেবে উদযাপন করা উচিত, কারাগারের নিষ্ঠুর পরিস্থিতিতে আটকে রাখা উচিত নয়। তার অগ্নিপরীক্ষা এবং নিপীড়নের অবসান ঘটাতে হবে।” জানা যায়, চিনের কোভিড মরসুমে জনাকীর্ণ হাসপাতাল এবং খালি রাস্তা থেকে কয়েক মাস ধরে ভিডিও পোস্ট করার পর ঝাংকে গ্রেফতার করা হয়েছিল। যিনি সরকারি বর্ণনার চেয়ে রোগের আরও ভয়াবহ প্রাথমিক চিত্র তুলে ধরেছিল। তাঁর আইনজীবী জানিয়েছে, গ্রেফতারের পরের মাসে ঝাং অনশন করেছিলেন। যার ফলে পুলিশ তার হাত বেঁধে জোর করে একটি নল দিয়ে খাওয়াতে বাধ্য হয়েছিল।

ঝাংকে ২০২৪ সালের মে মাসে মুক্তি দেওয়া হয়েছিল এবং তিন মাস পরে তাঁকে আবার আটক করা হয়। তখন তাঁকে সাংহাইয়ের পুডং ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। আরএসএফ জানিয়েছে, বিদেশী ওয়েবসাইটগুলিতে ঝাংয়ের মন্তব্যের উপর ভিত্তি করে তাঁর আরও ৪ বছরের সাজা বাড়ানোর হয়েছে। তবে চিনা কর্তৃপক্ষ এখনও জানায়নি যে, ঝাংকে ঠিক কী কী কারণে আবারও অভিযুক্ত করা হল। আরএসএফ জানিয়েছে, চিন বিশ্বের বৃহত্তম সাংবাদিকদের কারাদণ্ড দিয়েছে, এখন কমপক্ষে ১২৪ জন মিডিয়া কর্মী কারাগারে রয়েছে। ২০২৫ সালের আরএসএফ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দেশটি ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৭৮তম স্থানে রয়েছে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!