কর্মীদের পরে পদস্থ আধিকারিকদের ছাঁটাইয়ের পথে সিটি গ্রুপ

Share:

নিজস্ব প্রতিনিধি : কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে সিটি গ্রুপ। সম্প্রতি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে মিটিং করেছেন সংস্থার সিইও। সেখানেই এই ছাঁটাইয়ের কথা জানিয়েছেন তিনি। সূত্র মারফত এমন খবরই জানা গিয়েছে। জানা গিয়েছে, সংস্থার কিছু পদস্থ কর্তা ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছেন। 

গত বৃহস্পতিবার সংস্থার ম্যানেজিং ডিরেক্টরদের সঙ্গে কনফারেন্স কল করেন সিইও জানে ফ্রেসার। বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, মিটিং চলাকালীন কিছু কিছু ম্যানেজারদের ছাঁটাইয়ের কথা জানিয়েছেন সংস্থার সিইও। জানা যাচ্ছে, কিছু কিছু ম্যানেজারদের জানিয়েও দেওয়া হয়েছে, তাঁদের কাজের মেয়াদ জানুয়ারি পর্যন্তই। তবে ঠিক কত জনকে এখনই ছাঁটাই করা হচ্ছে, সেবিষয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সংস্থার তরফে। আগামী সপ্তাহে এই বিষয়ে ঘোষণা করা হবে।

এর আগে এই সিটি গ্রুপ থেকে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখনই জানা গিয়েছিল, আগামী দুই বছরে কুড়ি হাজার কর্মীকে ছেঁটে ফেলা হবে। শুধু তাই নয়, আগামী কয়েক বছরে মোট ৬০ হাজার কর্মীর ঘাড়ে ছাঁটাইয়ের কোপ নেমে আসতে পারে। গত বছরের শেষ ত্রৈমাসিকে ১৮০ কোটি ডলার লোকসান হয়েছিল সংস্থাটির। লোকসানের মুখ দেখতেই আতঙ্কিত হয়ে পড়েন শেয়ার হোল্ডাররা। ওয়াকিবহাল মহলের মতে, তাই লোকসান এড়াতে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে এই ব্যাঙ্কিং সংস্থাটি। সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার মার্ক ম্যাসন জানিয়েছিলেন, বিশ্বজুড়ে সংস্থার কর্মী ২ লক্ষ ৩৯ হাজার। তারমধ্যে চলতি বছর ৮ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের