‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে, ‘রাখে হরি তো মারে কে!’ অর্থাৎ যার জীবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, তাকে সহজে মৃত্যু ছুঁতে পারে না। বিপদের মুহূর্তে এই প্রবাদ যেন বারবার সত্যি হয়ে ফিরে আসে। কখনও ভয়াবহ দুর্ঘটনা, কখনও প্রাকৃতিক দুর্যোগ, আবার কখনও ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ সময় আটকে থেকেও কেউ যখন প্রাণ ফিরে পান, তখন সেই ঘটনাকে অলৌকিক বলেই মনে হয়। সম্প্রতি কলম্বিয়ায় ঘটে যাওয়া এক ঘটনাও যেন এই কথাটিকেই নতুন করে মনে করিয়ে দিয়েছে। ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ে একটি হোটেল। সেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন ৩২ বছরের ড্যানিয়েলা লার্গো স্যাঞ্চেজ। চারদিকে শুধু কংক্রিট আর ধ্বংসাবশেষ। বাইরে তখন চলছে উদ্ধারকাজ, আর ভিতরে জীবনের সঙ্গে লড়াই করছিলেন ড্যানিয়েলা। ৩৬ ঘণ্টা পর তাঁকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

কলম্বিয়ার পেরিরা শহরে ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে যখন একের পর এক মৃত্যুর খবর আসছে, তখনই সামনে এসেছে মনভাল করা খবর। এক-দুই ঘণ্টা নয়, টানা ৩৬ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন তিনি। সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল উদ্বেগ। পরিবারের সদস্যদের মনেও তৈরি হচ্ছিল আশঙ্কা ড্যানিয়েলা কি আদৌ বেঁচে আছেন? কিন্তু শেষ পর্যন্ত মিলল আশার খবর। ধ্বংসস্তূপের নীচ থেকে তাঁর অস্তিত্বের সন্ধান পান উদ্ধারকারীরা। এরপর প্রায় ১০ ঘণ্টা ধরে চলে কঠিন উদ্ধার অভিযান। চার স্তরের কংক্রিট সরিয়ে সুড়ঙ্গ তৈরি করে ধীরে ধীরে তাঁর কাছে পৌঁছন উদ্ধারকারীরা। অক্সিজেনের সাহায্যে তাঁকে জীবিত রাখা হয়। অবশেষে যখন নীল কম্বলে জড়ানো ড্যানিয়েলাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়, তখন কান্না আর আনন্দে ভরে ওঠে চারপাশ।

আরও পড়ুন:  ৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

ড্যানিয়েলার ১২ বছরের সন্তানও তখন অপেক্ষা করছিল মায়ের জন্য। সেই অপেক্ষার শেষে মায়ের ফিরে আসা যে কোনও সন্তানের কাছেই হয়তো জীবনের সবচেয়ে বড় আনন্দ। ড্যানিয়েলার মা সান্দ্রা মিলেনা পেরেজ জানিয়েছেন, একটা সময় তাঁরা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু স্থানীয় এক ব্যক্তি ধ্বংসস্তূপের নীচ থেকে আওয়াজ শুনতে পান। তাঁর উদ্যোগেই পেশাদার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পেরিরা-সহ পশ্চিম কলম্বিয়ার একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ( ১২ অগস্ট) পর্যন্ত পাওয়া খবর অনুসারে ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় চার হাজার জন।

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ