ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখল পাকিস্তান নির্বাচন কমিশন। শনিবার কমিশন সূত্রে এ খবর  জানা গিয়েছে। যদিও গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখলেও আগামী ২ অগস্ট অবমাননাকর মন্তব্য শুনানি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর দেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে অপসারিত হওয়ার পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যান ইমরান খান। ওই মন্তব্য সাংবিধানিক সংস্থার অবমাননা করেছে অভিযোগ তুলে প্রাক্তমন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করে নির্বাচন কমিশন। বেশ কয়েকবার মামলার শুনানিতে হাজিরার জন্য তলব করা হয় ইমরানকে। কিন্তু সেই তলবে তিনি সাড়া না দেওয়ায় ২৪ জুলাই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে কমিশন। ইসলামাবাদের আইজি ২৪ ঘন্টার মধ্যে পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

ওই নির্দেশের পরের দিন অর্থা‍ৎ ২৫ জুলাই নির্বাচন কমিশনের দফতরে হাজিরা দেন ইমরান। ওই হাজিরার পরেই তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশনের সদস্যরা। আগামী ২ অগস্ট ফের পিটিআই চেয়ারম্যানকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে বলে নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন।

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন