BREAKING: ব্রিটেনে Omicron এর ছোবলে প্রথম মৃত্যু

সোমবার এমন আতঙ্কের খবর জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আশঙ্কাই সত্যি হল। দেশে তাণ্ডব চালানো করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতির ছোবলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার এমন দুঃসংবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। উল্লেখ্য, শুধু ব্রিটেন নয়, গোটা বিশ্বেই এই প্রথম ওমিক্রনের ছোবলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘ব্রিটেনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। অতি সংক্রামক ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে এদিন থেকেই ইউরোপের দেশটিতে মাস্ক ব্যবহার যেমন বাধ্যতামূলক হয়েছে, তেমনই ওয়ার্ক ফ্রম হোমও চালু হয়েছে। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে তার জন্য জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এদিন করোনার টিকাকরণ নিয়ে খোঁজখবর নিতে পশ্চিম লন্ডনের প্যাডিংটনের এক করোনা টিকাদান কেন্দ্রে হাজির হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। টিকাদান কেন্দ্র পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমেই দুঃসংবাদ শোনান। জনসন জানান, ‘দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন প্রজাতিতে সংক্রমিত হয়ে একজন প্রাণ হারিয়েছেন।’ যদিও মৃতের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।’

গত কয়েকদিন ধরে ব্রিটেনে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে তাণ্ডব চালাতে শুরু করেছে। ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ‘লন্ডনে করোনায় আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশের শরীরেই ওমিক্রন শনাক্ত হয়েছে। অতি সংক্রামক ভাইরাস থেকে বাঁচতে বুস্টার ডোজের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে।’ ওমিক্রনের থাবা থেকে রক্ষা পেতে দেশের সাধারণ মানুষকে আরও বেশি করে সতর্ক থাকারও অনুরোধ জানিয়েছেন জনসন। উল্লেখ্য, চলতি মাসের মধ্যেই দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রক।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন এখনও পর্যন্ত বিশ্বের ৬৩টি দেশে থাবা বসিয়েছে।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর