জাপানে করোনাভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা ৬৯ হাজারের গণ্ডি ছাড়াল

দৈনিক শনাক্ত ও মৃত্যুর নিরিখে শীর্ষেই রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য হলেও করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু স্বস্তি দিল। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত ও মৃতের সংখ্যা কমেছে। নতুন করে আরও এক লক্ষ ৫২ হাজার ১৪৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন এক হাজার ১০১ জন। একই সময়ে করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক লক্ষ ৬৭ হাজার ৯০০ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে হয়েছে ২ কোটি ৯ লক্ষ ৩২ হাজার ১৮ জনে।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩৯ হাজার ৯২৪ জন। আর করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ২৩৭ জন। যার ফলে মহামারিতে দেশটিতে প্রাণহানির সংখ্যা ৬৯ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। করোনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৯ হাজার ৩৩ জন। আর আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৬ লক্ষ ৭৩ হাজার ৬৬৫ জন।

দৈনিক সংক্রমণের নিরিখে জাপানের পরে রয়েছে তাইওয়ান। সেখানে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৭১ জন। ইউরোপের দেশ গ্রিসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৪১৪ জন। দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৯৬১ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ হাজার ৮০৭ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। দৈনিক মৃত্যুর নিরিখে জাপানের পরেই রয়েছে গ্রিস। দেশটিতে মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন ১৯২ জন। আমেরিকায় ১৪৪, তাইওয়ানে ১০৫ ও ব্রাজিলে ৯৭ জন মারা গিয়েছেন।    

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার