আন্তর্জাতিক বাজারে ফের অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে

ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ৬১ ও ৬৩ সেন্ট কমেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক মন্দার পদধ্বনির মধ্যে বড় সড় স্বস্তি দিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার সপ্তাহের প্রথম দিনেই বিশ্ববাজারে অপরিশোদিত জ্বালানি তেলের দাম ব্যারেল পিছু ৮০ ডলারের নিচে নেমে এসেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়াতে পারে এমন সম্ভবনা্য় খোলাবাজারে তেলের দাম কমেছে।

‘দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস’ জানিয়েছে, এদিন ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম যথাক্রমে ৬১ ও ৬৩ সেন্ট কমেছে। ফলে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮২ ডলার এবং ডব্লিউটিআইয়ের প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৬ দশমিক ১৫ ডলারে। গত শুক্রবারই তেল সংথাগুলি অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় দুই শতাংশ বাড়িয়েছিল।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়াতে পারে। কেননা গত মার্চে আমেরিকায় মূল্যস্ফীতির চাপে পণ্য বিক্রির পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছিল।সাধারণ মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে যাতে নিষ্কৃতি দেওয়া যায় তার জন্য সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পথে হাঁটতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ