স্থানীয় সময় ১:৩০ মিনিটে মায়ানমারের রাখাইনে আছড়ে পড়ল মোচা

ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়ে বহু ইলেক্ট্রিক ল্যাম্প পোস্ট, ভেঙে পড়েছে গাছ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারের রাখাইন প্রদেশের সিত্তের কাছে আছড়ে পড়ল অতিপ্রবল ঘূর্ণিঝড় মোচা। রবিবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়ে বহু ইলেক্ট্রিক ল্যাম্প পোস্ট, ভেঙে পড়েছে গাছ।

মায়ানমারের আবহাওয়া দফতরের রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ জানানো হয়, ঘূর্ণিঝড় মোচা ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে বাতাসের গতি নিয়ে সিত্তে (Sittwe) শহরের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায নাগাদ সাইক্লোনটি সিত্তের প্রায় ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে, মংডুর ৮৫ মাইল দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং রাখাইনের কিয়াকফিউ থেকে ১০০ মাইল পশ্চিমে অবস্থান করছিল।

অন্যদিকে জাতিসঙ্ঘের তরফে মায়ানমারের অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়ায় হয়েছে, একটি বিবৃতিতে জাতিসঙ্ঘের মায়ানমারের কো-অর্ডিনেটর রামানাথন বালাকৃষ্ণান (Ramanathan Balakrishnan) বলেছেন, জাতিসঙ্ঘের সংস্থাগুলি ঘূর্ণিঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে। বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেছেন, ঘূর্ণিঝড় মোচা রাখাইন-সহ দেশের কিছু অংশের উপর প্রভাব ফেলবে। দেশের পশ্চিমের প্রদেশগুলিতে ১.২ মিলিয়ন ঘরছাড়া মানুষ রয়েছেন, যাদের মধ্যে অনেকেই উপযুক্ত আশ্রয় ছাড়াই খোলা জায়গায় বসবাস করছে বলে জানিয়েছেন তিনি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6