লিবিয়ায় বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা ২,০০০ ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাকৃতিক দুর্যোগের কালো মেঘ দেখছে বিশ্ব। মৃত্যুমিছিলের সারি। তেমনই পরিস্থিতি লিবিয়ায়। ঝড়, বৃষ্টি, বন্যায় লিবিয়ায় মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। কয়েক হাজার মানুষ নিখোঁজ বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

পূর্ব লিবিয়া অঞ্চলের নিয়ন্ত্রণাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) মুখপাত্র আহমেদ মিসমারি এক সংবাদ সম্মেলনে বলেন, দেরনার বাঁধ ভেঙে যাওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে। এখনও পাঁচ থেকে ছয় হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

শনিবার(৯ সেপ্টেম্বর)লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্জ ও দেরনা শহরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। বিপর্যস্ত হয় জনজীবন। গাড়ির ওপরে, উঁচু জায়গায় বসে থেকে মানুষ নিজেদের রক্ষা করার চেষ্টা করছে।  রাস্তাঘাটের বেহাল দশা। প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত জল উঠেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। রাস লানুফ, জুয়েতিনা, ব্রেগা ও এস সিদরা, লিবিয়ার চারটি বড় তেল বন্দরই শনিবার সন্ধ্যা থেকে তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত সপ্তাহে গ্রিসে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ড্যানিয়েল রোববার ভূমধ্যসাগরে প্রবেশ করে। লিবিয়া রাজনৈতিকভাবে পূর্ব এবং পশ্চিম ভাগে  বিভক্ত। ২০১১ সালের ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর বছরের পর বছর ধরে সংঘাত চলে। ত্রিপোলিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ করে না। ত্রিপোলিতে, তিন ব্যক্তির রাষ্ট্রপতি পরিষদ যা বিভক্ত দেশটিতে রাষ্ট্রপ্রধান হিসাবে কাজ করে তাঁরা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।  

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড