ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জুন মাসে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভেনেজুয়েলা। তাতেই সে দেশে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি একেবারে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। সেই ঘটনাতেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯০ জন। ভেনেজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে এই বিপর্যয় ঘটে। ভেনিজুয়েলার ইয়ারাচুই রাজ্যে ৭. ২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারিভাবে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনই রয়েছে। তবে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।এত অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি ও বিভিন্ন পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। তবে এখন আর জীবিতদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে না। 

আরও পড়ুন: ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

ভূমিকম্পের পরেই মার্কিন এক সংস্থা জানিয়েছিল এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত হতে পারে। বর্তমানে ধ্বংসস্তুপের নিচ থেকে দেহ উদ্ধারের কাজ চলছে। বহু মানুষ এখনও তাঁদের পরিচিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।  ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয়শিবির সেখানেই রাখা হয়েছে গৃহহীনদের। তবে আর্থিক  সঙ্কটের কারণে ভেঙ্গে পড়েছে ভেনেজুয়েলার স্বাস্থ্যব্যবস্থা। 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির