ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ব্যাঙ্ককের একটি বড় পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড । আগুনে পুড়ে   মৃত্যু  হয়েছে  কমপক্ষে ২৭ জনের। আহত হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে গোয়ার ঘটনার কথা।  

ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছে সোমবার (১২ জুলাই) মধ্যরাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বড় পানশালায়।  দমকলকর্মীরা পানশালার পেছনের শৌচাগার থেকেও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, সেখানে থাকা অনেকেই আগুন থেকে বাঁচতে শৌচাগারের দিকে ছুটে গিয়েছিলেন, কিন্তু বের হওয়ার কোনো পথ খুঁজে না পাওয়ায় তাদের মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। কীভাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা  জানতে তদন্ত শুরু করেছে ব্যাঙ্কক পুলিশ।  

আরও পড়ুন: ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

ঘটনার সময় পানশালায় উপস্থিত একজন সংগীতশিল্পী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন,  তিনি হঠাৎ করে মঞ্চের কাছে একটি সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে সেখানের বিদ্যুৎ চলে যায় এবং একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ফলে দ্রুত পাবটি ঘন কালো ধোঁয়ায় ভরে যায়। তাতেই আটকে পড়েন পানশালায় থাকা ব্যক্তিরা। গায়িকা জানিয়েছেন, ‘ব্যান্ডের একজন সদস্য নিহত হয়েছেন, আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আরেকজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।’  ভয়াবহ ঘটনার সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে লোকজন প্রাণ বাঁচাতে অনেকেই ছোটাছুটি করছেন। দমকলকর্মীরা প্রায় ৩০ মিনিট ধরে আগুন নেভানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর