আমেরিকার ডেনভারে চলল এলোপাথাড়ি গুলি, হত অন্ততপক্ষে ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ৪ জনের। জানা যাচ্ছে, আমেরিকার কলোরাডোর রাজধানী ডেনভার শহরে সোমবার হামলা চালায় এক সশস্ত্র বন্দুকবাজ। হঠাৎতিনি পথচলতি লোকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ওই বন্দুকবাজের ছোঁড়া গুলিতে ইতিমধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছেন বলেও জানা যাচ্ছে।

অন্যদিকে জানা যাচ্ছে, পুলিশের গুলিতে ইতিমধ্যেই ওই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। সোমবার এই হামলার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, এই হামলায় যে ৩ জন আহত হয়েছেন তাঁদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুলিশ কর্মী।

তবে ঠিক কি কারণে ওই ব্যক্তি এমন হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনা প্রসঙ্গে ডেনভার পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক পল এম পাজেন একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের এখানে এটা ছুটির মরশুম। কিন্তু এই উৎসবের মরসুমে এই ধরণের ঘটনা ঘটা একবারেই স্বাভাবিক নয়।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ডেনভারের একটা জায়গায় নয় ওই বন্দুকবাজ ঘুরে ঘুরে শহরের একাধিক এই জায়গায় এই হামলা চালিয়েছে। তাকে নিরস্ত করতে পুলিশ গুলি চালালে সেও পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। তার ছোঁড়া গুলিতে একজন পুলিশ কর্মী আহতও হন। শেষে পুলিশের গুলিতেই ওই বন্দুকবাজ হত হয়। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর