দক্ষিণ আফ্রিকার মুক্তিযোদ্ধা আর্চবিশপ ডেসমন্ড টুটুর জীবনাবসান

বয়স হয়েছিল ৯০ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর্চবিশপ ডেসমন্ড টুটু। বয়স হয়েছিল ৯০ বছর। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা তাঁর প্রয়ানের খবর দিতে গিয়ে জানান,  ‘অত্যন্ত দুঃখজনক খবর। ডেসমন্ড টুটু আর আমাদের মধ্যে নেই। ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে যাঁদের বিশেষ অবদান ছিল, ডেসমন্ড টুটু তাঁদের মধ্যে অন্যতম। দেশবাসী চিরকাল তাঁর আত্মত্যাগের কথা মনে রাখবে।’ 

পরিবারসূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে রয়টার্স-সহএকাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দক্ষিণ আফ্রিকার এই স্বাধীনতা যোদ্ধা। সেই লড়াই রবিবার শেষ হল।  ডেসমন্ড টুটুর জীবনাবসানে দক্ষিণ আফ্রিকায় শোকের ছায়া।

দক্ষিণ আফ্রিকাকে ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করতে নেলসন ম্যান্ডেলার পর বিশ্বে সব থেকে বেশি আলোচিত নাম ডেসমন্ড টুটু। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ম্য়ান্ডেলা এবং ডেসমন্ড টুটু দেশবাসীকে ঐক্যবদ্ধ করে তুলেছিলেন। সেই লড়াইয়ের ফলেই জন্ম হয়েছিল স্বাধীন দক্ষিণ আফ্রিকার। ১৯৮৪ সালে তিনি পেয়েছিলেন নোবেল শান্তি সম্মান। 

কিছুদিন আগেই  জীবনাবসান ঘটে আরও এক মুক্তিযোদ্ধা এফ ডব্লু ডি ক্লার্কের। সেই শোকের রেশ মিটতে না মিটতে এল আরও এক দুঃসংবাদ। দক্ষিণ আফ্রিকা হারাল দেশের আরও এক বীর সেনাকে। টুটুকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল গত সাত অক্টোবরে। ওই দিন তিনি ৯০ বছরে পদার্পণ করেন। তারপর থেকে কার্যত নিজেকে গৃহবন্দি করে রাখেন। 

দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার লডা়ইয়ে তাঁর অবদানের কথা বিশ্ব যেমন মনে রাখবে, বিশ্ব আরও একটা কারণে ডেসমন্ড টুটুকে মনে রাখবে। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকাই একটি দেশ, যে দেশে রয়েছে দুজন নোবেল বিজয়ী। নেলসন ম্যান্ডেলা এবং ডেসমন্ড টুটু দুজনেই পেয়েছিলেন নোবেল শান্তি সম্মান। এই জীবনাবসানের সঙ্গে সঙ্গে শেষ হল একটি অধ্যায়ের। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু