‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একজন রাষ্ট্রপ্রধান কিন্তু এত খোলামেলা। প্রশাসনিক দায় দায়িত্ব তো রয়েছেই কিন্তু তার উপরে গিয়ে একজন গান পাগল মানুষ হিসেবে নিজেকে মেলে ধরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ব্রিকস সম্মেলনে এসে তাঁর ভারতীয় বলা চলে হিন্দি গানের প্রতি ভালবাসার নজির দেখেছেন সকলে। সকাল থেকে রাত পর্যন্ত কাটে চরম ব্যস্ততায়। তবু তার মধ্যে সময় পেলেই সঙ্গীতচর্চা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে এসে কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের গাওয়া কালজয়ী হিন্দি গান গেয়ে চমকে দিয়েছিলেন তিনি। এবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে হিন্দি গান দিয়ে ভরিয়ে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময়ে সেই ছবিতে জনপ্রিয় গান শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। মোদির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে তাঁর পছন্দের গান ছিল শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুর অভিনীত ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার টাইটেল ট্র্যাক ‘দিল তো পাগল হ্যায়’। ব্রিকস সম্মেলনে নিজের বক্তব্য রাখার ছবি পোস্ট করার সময়ও বলিউডের গানকেই বেছে নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। সেখানে তিনি ব্যবহার করেন ২০০০ সালে মুক্তি পাওয়া সলমন খান, রানি মুখোপাধ্যায় ও প্রীতি জিন্টা অভিনীত ‘হর দিল জো প্যায়ার করেগা’ সিনেমার জনপ্রিয় গান ‘হর দিল জো প্যায়ার করেগা’।

আরও পডুন: পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে মিলল না স্বস্তি, শাহরুখ-অজয়-টাইগারকে নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের

ব্রিকস সম্মেলন শেষে যখন তিনি ভারত ছাড়েন তখন তাঁর ছবিতে বেজে উঠছে ‘লক্ষ্য’ ছবির গান ‘কাঁন্ধো সে মিলতে হ্যায় কাঁন্ধে’। ব্রিকস সম্মেলনে এসে কিশোর কুমারের কালজয়ী গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গেয়েছেন। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ‘তিন দেবীয়াঁ’-এ (Teen Deviyan) ব্যবহৃত হয়েছিল কিশোর কুমারের গাওয়া গানটি। সুর করেছিলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক এস ডি বর্মণ এবং কথা লিখেছিলেন মজরুহ সুলতানপুরী। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দেব আনন্দ।

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের